দেশত্যাগী শেখ হাসিনার ভিসা বাতিল করলো যুক্তরাষ্ট্র

০৬ আগস্ট ২০২৪, ০৫:৪৩ PM , আপডেট: ২৯ জুলাই ২০২৫, ১০:৫০ AM
দেশত্যাগী শেখ হাসিনার ভিসা বাতিল করলো যুক্তরাষ্ট্র

দেশত্যাগী শেখ হাসিনার ভিসা বাতিল করলো যুক্তরাষ্ট্র © ফাইল ছবি

সদ্য সাবেক এবং দেশত্যাগী প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিসা বাতিল করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। কূটনৈতিকসূত্রে এ খবর নিশ্চিত হওয়া গেছে। ভারত ভিত্তিক গণমাধ্যম নিউজ এইটটি এ তথ্য নিশ্চিত করেছে।

তারা তাদের প্রতিবেদনে বলছে, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিসা যুক্তরাষ্ট্র প্রত্যাহার করেছে। বাংলাদেশে সহিংস বিক্ষোভের পর পদত্যাগ করে ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনা বর্তমানে গাজিয়াবাদের হিন্দন এয়ারবেসে রয়েছেন।  তিনি ইউরোপীয় দেশগুলিতে আশ্রয়ের চেষ্টা করছেন। তবে যুক্তরাজ্য তাকে আশ্রয় দিতে প্রস্তুত নয় বলে জানিয়েছে৷

প্রতিবেদনে আরও দাবি করা হয়: তার বোন রেহানা, যার যুক্তরাজ্যের নাগরিকত্ব রয়েছে; তিনি শীঘ্রই যুক্তরাজ্যে চলে যেতে পারেন।

মেঘনায় ট্রলারডুবি: নিখোঁজ একই পরিবারের ৪ জন
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
অপ্রতিম হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
এমবাপ্পের গোলে জয়, জিদান যুগের শুরু ফ্রান্সে
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
ডায়রিয়ার প্রকোপ বাড়তেই বরিশাল জেনারেল হাসপাতালে তীব্র শয্যা…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
পলিটেকনিক ভর্তি পরীক্ষা আজ, আসনপ্রতি লড়বেন ২ ভর্তিচ্ছু
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
১১৫টির মধ্যে ১১৪ অভিযোগেই দোষী প্রমাণিত, বড় শাস্তির মুখে ম্…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬