বাংলাদেশের ছাত্র-জনতার প্রতি জাতিসংঘের পূর্ণ সংহতি

০৬ আগস্ট ২০২৪, ০৯:৫০ AM , আপডেট: ২৯ জুলাই ২০২৫, ১০:৫১ AM
আন্তোনিও গুতেরেস

আন্তোনিও গুতেরেস © সংগৃহীত

বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেছেন। তার দেশ ছেড়ে চলে যাওয়ার পর আপামর জনসাধারণ উল্লাসে মেতে ওঠেন। একপর্যায়ে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনও ছাত্র-জনতার দখলে চলে যায়।

এমন অবস্থায় বাংলাদেশে বিক্ষোভের সময় প্রাণহানির ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। তিনি সব পক্ষকে শান্ত ও সংযত থাকার আহ্বান জানিয়েছেন। একইসঙ্গে বাংলাদেশের জনগণের সাথে পূর্ণ সংহতিও প্রকাশ করেছেন তিনি। জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের ডেপুটি মুখপাত্র ফারহান হক এক বিবৃতিতে একথা জানিয়েছেন।

বিবৃতিতে তিনি বলেছেন, জাতিসংঘ মহাসচিব এই সপ্তাহান্তে বাংলাদেশে বিক্ষোভের সময় আরও প্রাণহানির ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের বিষয়ে সেনাপ্রধানের ঘোষণা এবং অন্তর্বর্তী সরকার গঠনের পরিকল্পনাসহ বাংলাদেশে চলমান ঘটনাবলী ঘনিষ্ঠভাবে নজরে রাখছেন।

বিবৃতিতে আরও বলা হয়, তিনি (আন্তোনিও গুতেরেস) সব পক্ষকে শান্ত ও সংযমের আহ্বান জানিয়েছেন এবং শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও গণতান্ত্রিক উত্তরণের গুরুত্বের ওপর জোর দিয়েছেন। ফারহান হক বলেন, মহাসচিব বাংলাদেশের জনগণের সাথে পূর্ণ সংহতি প্রকাশ করেছেন এবং তাদের মানবাধিকারের প্রতি পূর্ণ সম্মান জানানোর আহ্বান জানিয়েছেন। একইসঙ্গে তিনি সকল ধরনের সহিংসতার পূর্ণ, স্বাধীন, নিরপেক্ষ এবং স্বচ্ছ তদন্তের প্রয়োজনীয়তার ওপরও জোর দিয়েছেন।

অস্ট্রেলিয়া সফর নিয়ে ছড়ানো খবরটি বিভ্রান্তিকর, যা বললেন আজহ…
  • ০১ এপ্রিল ২০২৬
পদ্মা ব্যারাজ নির্মাণের দাবিতে রাজশাহীতে মানববন্ধন
  • ০১ এপ্রিল ২০২৬
মাদ্রাসায় চালু হচ্ছে বাণিজ্য বিভাগ, থাকছে যেসব বিষয়
  • ০১ এপ্রিল ২০২৬
বর্ণাঢ্য আয়োজনে রাজশাহী কলেজের ১৫৪তম প্রতিষ্ঠা দিবস উদযাপন
  • ০১ এপ্রিল ২০২৬
৯ এপ্রিল তিন উপজেলায় সাধারণ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি
  • ০১ এপ্রিল ২০২৬
অকটেনের গাড়িতে পেট্রল ব্যবহার: ঝুঁকি আছে কি
  • ০১ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence