নিরাপদ পরিবেশে মত প্রকাশের অধিকার নিশ্চিত করার আহ্বান ইউনিসেফের

৩০ জুলাই ২০২৪, ০৫:২৪ PM , আপডেট: ২৯ জুলাই ২০২৫, ১১:০৬ AM

© সংগৃহীত

বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলনে সৃষ্ট পরিস্থিতিতে শিশুদের যেকোনো ধরনের সহিংসতা থেকে রক্ষার আহ্বান জানিয়েছে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ। সোমবার (২৯ জুলাই) সামজিক মাধ্যম ফেসবুকে দেয়া এক পোস্টে এই আহ্বান জানিয়েছে সংস্থাটি।

ফেসবুক পোস্টে ইউনিসেফ বাংলাদেশ বলেছে, ‘বাংলাদেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রেক্ষাপটে ইউনিসেফ সকল সংশ্লিষ্ট পক্ষকে আহ্বান জানায় শিশুদের সহিংসতা থেকে রক্ষা করতে এবং আন্তর্জাতিক আইন অনুযায়ী সহিংসতা ও ভয়-ভীতিমুক্ত একটি নিরাপদ পরিবেশে মত প্রকাশের অধিকার নিশ্চিত রাখতে।’ 

এর আগে গত সোমবার (২৯ জুলাই) জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস আন্দোলনরত শিক্ষার্থীদের বিরুদ্ধে নিরাপত্তা রক্ষাকারীদের অতিরিক্ত শক্তি প্রয়োগ ও মানবাধিকার লঙ্ঘনের বিশ্বাসযোগ্য তথ্য প্রমাণ পেয়েছেন। এর প্রেক্ষিতে তিনি গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। এ ছাড়া যেকোনো পরিস্থিতিতে পদক্ষেপ নিতে জাতিসংঘ প্রস্তুত বলে জানানো হয়েছে।

মেঘনায় ট্রলারডুবি: নিখোঁজ একই পরিবারের ৪ জন
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
অপ্রতিম হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
এমবাপ্পের গোলে জয়, জিদান যুগের শুরু ফ্রান্সে
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
ডায়রিয়ার প্রকোপ বাড়তেই বরিশাল জেনারেল হাসপাতালে তীব্র শয্যা…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
পলিটেকনিক ভর্তি পরীক্ষা আজ, আসনপ্রতি লড়বেন ২ ভর্তিচ্ছু
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
১১৫টির মধ্যে ১১৪ অভিযোগেই দোষী প্রমাণিত, বড় শাস্তির মুখে ম্…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬