রাশিয়া-চীনের ৪ জঙ্গিবিমানকে ধাওয়া যুক্তরাষ্ট্রের

২৭ জুলাই ২০২৪, ০৮:১২ AM , আপডেট: ২৯ জুলাই ২০২৫, ১১:২৬ AM

যুক্তরাষ্ট্রের উপকূলে আকাশপথ থেকে রাশিয়া ও চীনের চারটি জঙ্গিবিমানকে ধাওয়া দিয়ে সরিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র ও কানাডার সামরিক বাহিনী। বৃহস্পতিবার (২৫ জুলাই) যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

যৌথ টহলের অংশ হিসেবে চারটি যুদ্ধবিমান যুক্তরাষ্ট্রের আলাস্কা উপকূলে পাঠায় মস্কো ও বেইজিং। বুধবার বিমানগুলোর গতিপথ রুখে দেয় যুক্তরাষ্ট্র ও কানাডার সামরিক বাহিনী।

তবে রাশিয়া ও চীনের এই যৌথ টহলকে ‘আকস্মিক’ ঘটনা হিসেবে দেখছেন না অস্টিন, তার ধারণা- বেশ সময় নিয়ে এই অভিযানে নেমেছিল তারা। উত্তর প্রশান্ত মহাসাগরে রাশিয়া ও চীনের যুদ্ধবিমানের এমন যৌথ টহলের ঘটনা এটিই প্রথম। দেশ দুটির মধ্যে সামরিক সহযোগিতা বৃদ্ধির নজিরও এটি। এ নিয়ে যুক্তরাষ্ট্র ও তাদের মিত্রদের মধ্যে উদ্বেগ বাড়ছে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, স্নায়ুযুদ্ধের সময়ের পারমাণবিক অস্ত্রবাহী ‘টুপোলেভ টিইউ-৯৫’ শ্রেণির দুটি রুশ যুদ্ধবিমান এবং চীনের এইচ-৬ শ্রেণির দুটি যুদ্ধবিমান যৌথ টহলে অংশ নেয়।

নর্থ আমেরিকান অ্যারোস্পেস ডিফেন্স কমান্ড বলেছে, উপকূলে টহল দিলেও যুক্তরাষ্ট্র ও কানাডার সার্বভৌম ভূখণ্ডে প্রবশে করতে পারেনি রুশ-চীনা যুদ্ধবিমান।

দক্ষিণ আফ্রিকায় ইতিহাস গড়লেন তানজিদ-হৃদয়
  • ১৫ নভেম্বর ২০২৬
জামায়াতের যুব বিভাগের নামে ছড়িয়ে পড়া তিন সদস্যের কমিটি ‘ভুয়…
  • ১৫ নভেম্বর ২০২৬
দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে বছরজুড়ে ১০ খেলা আয়োজনের নির্দেশ
  • ১৫ নভেম্বর ২০২৬
দুই সপ্তাহের জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব চাওয়ার পর আসিফ…
  • ১৫ নভেম্বর ২০২৬
হীরকজয়ন্তীতে চবি: বেড়েছে সবকিছু, ঘাটতি রাজনৈতিক মানসিকতায়
  • ১৫ নভেম্বর ২০২৬
শুরুর ধাক্কা সামলে তামিমের ফিফটি, স্বস্তি নিয়ে লাঞ্চে বাংলা…
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950