মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় মহাকাশ কেন্দ্র নির্মাণ করছে ইরান

০৮ জুন ২০২৪, ০৩:৫৯ PM , আপডেট: ৩১ জুলাই ২০২৫, ১২:৩২ PM
মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় মহাকাশ কেন্দ্র নির্মাণ করছে ইরান

মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় মহাকাশ কেন্দ্র নির্মাণ করছে ইরান © সংগৃহীত

মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় মহাকাশ কেন্দ্র নির্মাণ করছে ইরান। দেশটির বন্দরনগরী চাবাহারে এই মহাকাশ কেন্দ্র নির্মাণ করা হচ্ছে। বৃহস্পতিবার (৬ জুন) ইরানের সংবাদ মাধ্যম তাসনিম নিউজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ইরানের যোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী ঈসা জারিপুর সিস্তান ও বেলুচিস্তান সফরকালে বিষয়টি নিশ্চিত করে সাংবাদিকদের বলেন, এরই মধ্যে কেন্দ্রটির ৫৬ শতাংশ নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। আগামী ২০২৫ সালের ফেব্রুয়ারির মধ্যে কেন্দ্রটির সম্পুন্নভাবে চালু হবে।

এটি শুরু হলে তেহরান এই কেন্দ্র থেকে মহাকাশযান উৎক্ষেপণ করতে পারে বলেও জানান এই মন্ত্রী। স্যাটেলাইট উৎক্ষেপণের ক্ষেত্রে অন্যান্য আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রের সাথে একযোগে কাজ করবে। ফলে দেশটির অর্থনীতিতেও ভালো অবদান রাখবে বলে আশা করছে বিশ্লেষকরা।

চাবাহার স্পেস সেন্টারটি মূলত বেসামরিক মহাকাশ গবেষণা কাজের জন্য নির্মাণ করা হচ্ছে। এখান থেকে বিভিন্ন ধরনের মহাকাশযান উৎক্ষেপণ, স্যাটেলাইট তথা উপগ্রহ উৎক্ষেপণসহ যাবতীয় কাজ নিয়ন্ত্রণ করা হবে।

এর বাইরে যেহেতু এই কেন্দ্র থেকে ভূপর্যবেক্ষণ স্যাটেলাইট পাঠানো এবং তা নিয়ন্ত্রণের পরিকল্পনা রয়েছে, তাই এটাকে নিরক্ষীয় রেখার খুব কাছে স্থাপন করা হচ্ছে।

 
ট্যাগ: ইরান
মার্কেটিং অফিসার নিয়োগ দেবে মেরী স্টোপস, আবেদন ১৭ অক্টোবর প…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
মিরপুরে স্বাস্থ্যসেবা কেন্দ্র গুড়িয়ে দেওয়ায় জড়িতদের গ্রেপ্ত…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌদি পররাষ্ট্রমন্ত্রীর বৈ…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
নওগাঁয় জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
বঞ্চিত প্রার্থীদের নিয়োগপত্র ‘পরীক্ষা-নিরীক্ষা’ করে দেওয়া হ…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
ছাদে মাইকের হর্ন, পাশে জেনারেটর বসিয়ে মেলা, ব্যাহত হচ্ছে দু…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬