রাশিয়ায় বন্ধুকে বাঁচাতে গিয়ে প্রাণ হারালেন চার ভারতীয় শিক্ষার্থী

০৮ জুন ২০২৪, ১০:৩৯ AM , আপডেট: ৩১ জুলাই ২০২৫, ১২:৩২ PM
রাশিয়ায় নদীর পানিতে ডুবে চার ভারতীয় শিক্ষার্থীর মৃত্যু হয়েছে

রাশিয়ায় নদীর পানিতে ডুবে চার ভারতীয় শিক্ষার্থীর মৃত্যু হয়েছে © আনন্দবাজারের প্রতীকী ছবি

রাশিয়ায় নদীতে তলিয়ে যাওয়া বন্ধুকে বাঁচাতে গিয়ে প্রাণ হারিয়েছেন চার ভারতীয় শিক্ষার্থী। এর মধ্যে দু’জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বাকি দু’জনের খোঁজে তল্লাশি চলছে। তার চার জনই মহারাষ্ট্রের বাসিন্দা। পড়াশোনার জন্য রাশিয়ায়গিয়েছিলেন তারা।

সংবাদমাধ্যমের বরাতে আনন্দবাজার জানিয়েছে, রাশিয়ার নভগোরোড স্টেট ইউনিভার্সিটিতে পড়াশোনা করতেন চার শিক্ষার্থী। ঘটনার দিন ভলখভ নদীর ধারে হাঁটতে বেরিয়েছিলেন। সময় পেলেই এভাবে একসঙ্গে ঘুরতে বের হতেন। সে সময় আচমকা নদীতে পড়ে যান এক শিক্ষার্থী। 

তাকে বাঁচাতে অন্যেরাও নদীতে ঝাঁপ দেন। কিন্তু তাকে বাঁচাতে পারেননি। এ সময় নদীতে স্রোত থাকায় তলিয়ে যান সবাই। ঘটনাটি নজরে আসতেই স্থানীয় উদ্ধারকারী দল নদীতে নামে। তাদের মধ্যে একজনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়। বাকি চার জন তলিয়ে যান। তাদের মধ্যে দু’জনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

আরো পড়ুন: মেডিকেল ভর্তি পরীক্ষায় পরীক্ষার্থী ২৫ লাখ, প্রথম হলেন ৬৭ জন

খবরে বলা হয়েছে, নিহতরা হলেন হর্ষল অন্তরাও, জিশান পিঞ্জারি, জিয়া পিঞ্জারি ও মহম্মদ ইয়াকুব। নিশা ভূপেশ নামে একজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। নিহতদের সবার বয়স ১৮ থেকে ২০ বছরের মধ্যে।

সেন্ট পিটার্সবার্গের ভারতীয় দূতাবাস নিহতদের পরিবারের সঙ্গে যোগাযোগ করছে। রাশিয়া থেকে মরদেহ যাতে দ্রুত ভারতে ফেরত পাঠানো হয়, সে ব্যবস্থা করা হচ্ছে। একই সঙ্গে তাদের পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে।

 
বাংলাদেশের বিদায়ের পর কমল সাফ ফাইনালের টিকিটের দাম
  • ১৫ নভেম্বর ২০২৬
গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন
  • ১৫ নভেম্বর ২০২৬
ইউজিসির বিজ্ঞপ্তিতে কৃষি গুচ্ছের পরীক্ষা ‘ফেব্রুয়ারিতে’, ভি…
  • ১৫ নভেম্বর ২০২৬
স্বাস্থ্যমন্ত্রীর হৃদযন্ত্রে পরানো হলো দুটি রিং
  • ১৫ নভেম্বর ২০২৬
‘পরিবারের মায়া থাকলে দেশ থেকে ভাগেন’
  • ১৫ নভেম্বর ২০২৬
প্রতিটি চিকিৎসা প্রতিষ্ঠানকে নিজস্ব চিকিৎসা প্রোটোকল ও নির্…
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950