রেমালে ক্ষতিগ্রস্তদের সহায়তায় ৫ লাখ পাউন্ড দেবে যুক্তরাজ্য

০৬ জুন ২০২৪, ০৯:২০ PM , আপডেট: ৩১ জুলাই ২০২৫, ১২:৩৩ PM
যুক্তরাজ্যের পতাকা

যুক্তরাজ্যের পতাকা © সংগৃহীত

প্রবল ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্তদের জন্য সা‌ড়ে ৭ কোটি টাকার (৫ লাখ ব্রিটিশ পাউন্ড) মানবিক সহায়তার ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য। বৃহস্পতিবার (৬ জুন) ঢাকায় ব্রিটিশ হাইকমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

ব্রিটিশ হাইকমিশন জানায়, যুক্তরাজ্যের এই সহায়তা থেকে বাগেরহাট, সাতক্ষীরা, খুলনা, ভোলা, পিরোজপুর এবং পটুয়াখালী জেলার ৪৩ হাজারের বেশি মানুষকে খাদ্য, বিশুদ্ধ পানি, স্যানিটেশন এবং স্বাস্থ্য সামগ্রী প্রদান করা হবে।

নারী, শিশু এবং যারা তাদের বাড়ি থেকে বাস্তুচ্যুত হয়েছে তাদেরসহ ক্ষতিগ্রস্ত সবচেয়ে ঝুঁকিপূর্ণ মানুষের চাহিদাকে এ সহায়তা থেকে অগ্রাধিকার দেওয়া হবে।

যুক্তরাজ্যের এ সহায়তা ক্রিশ্চিয়ান এইড, অ্যাকশন এইড, জাগো নারী এবং কোস্ট ফাউন্ডেশন দ্বারা বাস্তবায়িত হবে। এটি বাংলাদেশ সরকারের চলমান সহায়তার পরিপূরক।

বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনের চার্জ দ্য অ্যাফেয়ার্স ম্যাট ক্যানেল বলেছেন, যুক্তরাজ্য ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত সবার পাশে দাঁড়িয়েছে। ওই ঘূর্ণিঝড় বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ৮ লাখ মানুষকে বাস্তুচ্যুত করেছে। যুক্তরাজ্য ক্ষতিগ্রস্তদের সহায়তা করছে বলে আমি আনন্দিত।

 
সদরঘাট ট্র্যাজেডি: দুই দিন পর মিরাজের লাশ উদ্ধার
  • ২০ মার্চ ২০২৬
বিদেশে প্রথমবারের ঈদ, স্মৃতি আর চোখের জলে ভরা মুহূর্ত
  • ২০ মার্চ ২০২৬
কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ বছরে বিনামূল্যে ১০৭…
  • ২০ মার্চ ২০২৬
'প্রত্যেকবার আমার জন্য বিপদে পড়তে হয়েছে এই মানুষটার'
  • ২০ মার্চ ২০২৬
শ্রমিকবান্ধব প্রধানমন্ত্রীর নির্দেশনা: বেতন-বোনাসে স্বস্তির…
  • ২০ মার্চ ২০২৬
দেশবাসীকে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার আহ্বান প্রধানমন্ত্…
  • ২০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence