রামমন্দির তৈরি করা অযোধ্যাতেই ডুবল বিজেপি

০৪ জুন ২০২৪, ০৮:৪২ PM , আপডেট: ৩১ জুলাই ২০২৫, ১২:৩৫ PM
রামমন্দির তৈরি করা অযোধ্যাতেই ডুবল বিজেপি

রামমন্দির তৈরি করা অযোধ্যাতেই ডুবল বিজেপি © সংগৃহীত

নির্বাচনকে সামনে রেখে বছরের শুরুতে অযোধ্যায় রামমন্দির উদ্বোধন করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কিন্তু, সবাইকে অবাক করে, উত্তর প্রদেশের অযোধ্যা শহরের ফাইজাবাদ আসনে হেরেছে দেশটির ক্ষমতাসীন দল বিজেপি।

অযোধ্যায় ১ হাজার ৮০০ কোটি রূপি খরচ করে তৈরি করা রামমন্দিরটি উদ্বোধন করেন নরেন্দ্র মোদি। এই অযোধ্যায় রামমন্দির তৈরির দাবি তুলেই ১৯৯০ সালে জাতীয় রাজনীতিতে প্রধানমন্ত্রী মোদির দল বিজেপির উত্থান হয়।

যেখানে রামমন্দিরটি তৈরি করা হয়েছিল সেখানে ছিল ষোড়শ শতকের একটি মসজিদ। তবে উগ্র হিন্দুত্ববাদীরা ১৯৯২ সালে মসজিদটি ভেঙে ফেলে। তাদের দাবি ষোড়শ শতকে মন্দির ভেঙে এখানে মসজিদ তৈরি করা হয়েছিল। এই দাবি তুলে তারা মসজিদটি গুঁড়িয়ে দেয়। যা নিয়ে সেখানে দাঙ্গার সৃষ্টি হয়েছিল।

এদিকে এবারের নির্বাচনে পুরো উত্তর প্রদেশে ক্ষমতাসীন বিজেপির ভরাডুবি হবে বলে আশঙ্কা করা হচ্ছে। এখানেই ফাইজাবাদ আসনটি অবস্থিত।

হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, উত্তরপ্রদেশের ফয়জাবাদে পিছিয়ে আছে বিজেপি প্রার্থী লাল্লু সিং। সমাজবাদী পার্টির প্রার্থী অভদেশ প্রসাদের চেয়ে ৪ হাজার ৭৯১ ভোটে লাল্লু সিং পিছিয়ে আছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।
 
এছাড়াও দ্য ইকোনোমিক টাইমস জানিয়েছে, অযোধ্যা লোকসভায় যে আসনে পড়ে অর্থাৎ ফয়জাবাদে সমাজবাদী পার্টির প্রার্থী অভদেশ প্রসাদের চেয়ে ৩ হাজারেরও বেশি ভোটে পিছিয়ে আছে বিজেপির লাল্লু সিং।
 
এছাড়াও উত্তর প্রদেশের ৮০ আসনের মধ্যে ৪৪ আসনে এগিয়ে ‘ইন্ডিয়া’ জোট। আর এনডিএ জোট এগিয়ে ৩৫ আসনে।

মঙ্গলবার (৪ জুন) ভারতের স্থানীয় সময় সকাল ৮টায় ভোট গণনা শুরু হয়েছে। দুপুর ২টায় পাওয়া খবর অনুযায়ী, ভোট গণনায় এগিয়ে আছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ।

 
ট্যাগ: ভারত
মিরপুরে স্বাস্থ্যসেবা কেন্দ্র গুড়িয়ে দেওয়ায় জড়িতদের গ্রেপ্ত…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌদি পররাষ্ট্রমন্ত্রীর বৈ…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
নওগাঁয় জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
নিয়োগবঞ্চিত প্রার্থীদের পত্র ‘পরীক্ষা-নিরীক্ষা’ করে  দেওয়া …
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
ছাদে মাইকের হর্ন, পাশে জেনারেটর বসিয়ে মেলা, ব্যাহত হচ্ছে দু…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
আওয়ামী লীগের গোপন বৈঠক থেকে সাংবাদিক নেতাসহ অর্ধশতাধিক আটক
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬