পাকিস্তানের সীমান্তবর্তী এলাকায় ইরানের হামলা, নিহত ৪

৩০ মে ২০২৪, ০১:০০ PM , আপডেট: ০২ আগস্ট ২০২৫, ০৩:২৯ PM
পাকিস্তানের সীমান্তবর্তী এলাকায় ইরানের হামলা, নিহত ৪

পাকিস্তানের সীমান্তবর্তী এলাকায় ইরানের হামলা, নিহত ৪ © সংগৃহীত

পাকিস্তানের দক্ষিণপশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানে হামলা চালিয়েছে ইরানের সেনাবাহিনী। তবে এটি ছিল বন্দুক হামলা এবং এতে নিহত হয়েছেন ৪ জন পাকিস্তানি; আহত হয়েছেন আরও দু’জন। মঙ্গলবার (২৮ মে) দিবাগত রাতে বেলুচিস্তানের পাকিস্তান-ইরান সীমান্তবর্তী ওয়াশুক জেলায় ঘটেছে এ ঘটনা। ইরানের প্রেসিডেন্ট রাইসির মৃত্যুর অল্প সময়ের মধ্যেই এই হামলার ঘটনা ঘটল।

তেহরানের পক্ষ থেকে হামলা সম্পর্কে এখনও কোনো মন্তব্য করা হয়নি; পাকিস্তানের সেনা বা সীমান্তরক্ষী বাহিনীও এখন পর্যন্ত হামলার জবাবে পাল্টা হামলার পদক্ষেপ নেয়নি। ওয়াশুক পুলিশের ডেপুটি কমিশনার নাঈম উমরানি জানিয়েছেন, হামলার সঠিক কারণ জানতে তদন্ত শুরু হয়েছে।

চলতি বছরের ১৬ জানুয়ারি পাকিস্তানের বেলুচিস্তানের ইরান-পাকিস্তান সীমান্তবর্তী পঞ্জগুর শহরে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল ইরান। এতি নিহত হয় ২ জন শিশু, আহত হয় আরও তিন জন। হামলার কারণ হিসেবে তেহরান বলেছিল, ইরানের নিষিদ্ধ রাজনৈতিক গোষ্ঠী জইশ আল-আদলের ঘাঁটি রয়েছে পঞ্জগুর শহরে। সেই ঘাঁটি লক্ষ্য করেই হামলা চালানো হয়েছিল।

সেই হামলার পর পাকিস্তানের সীমান্তবর্তী ইরানের সিস্তান-বালুচিস্তান প্রদেশে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসলামাবাদ, এতে নিহত হয় শিশু ও নারীসহ ৭ জন। ইসলামাবাদ বলেছিল যে  সিস্তান-বালুচিস্তান প্রদেশে পাকিস্তানের নিষিদ্ধ রাজনৈতিক গোষ্ঠী বেলুচ লিবারেশন আর্মি ও বেলুচ লিবারেশন ফ্রন্টের ঘাঁটি লক্ষ্য করে হামলা চালানো হয়েছিল।

গত এপ্রিলে দুই দেশের সম্পর্ক দৃঢ় করতে তিন দিনের রাষ্ট্রীয় সফরে পাকিস্তান গিয়েছিলেন ইরানের সাবেক প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। সেই সফরে পাকিস্তানের সঙ্গে বেশ কয়েকটি কূটনৈতিক ও বাণিজ্যিক চুক্তিও স্বাক্ষরিত হয়। রাইসির সেই সফরের এক মাসের অল্প সময়ের মধ্যে এই হামলা ঘটল।

তামাকপণ্যের দাম বাড়িয়ে তরুণ-দরিদ্রদের ক্রয়ক্ষমতার বাইরে নিয়…
  • ২৫ জুন ২০২৬
জাবির মুক্তমঞ্চে শিক্ষার্থীকে মারধরের ঘটনায় বহিষ্কার এক, তদ…
  • ২৫ জুন ২০২৬
জেলের জালে ধরা পড়া ৩ কেজি ২০০ গ্রামের ‘রাজা ইলিশ’ ১১ হাজারে…
  • ২৫ জুন ২০২৬
বিইউএফটিতে ২২২ ব্যাচের শিক্ষার্থীদের বিদায় উৎসব অনুষ্ঠিত
  • ২৫ জুন ২০২৬
ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৬৪
  • ২৫ জুন ২০২৬
সন্ধ্যা ৭টার মধ্যে ৯ জেলায় বজ্রপাতের আশঙ্কা, সতর্কবার্তা আব…
  • ২৫ জুন ২০২৬