ফিলিস্তিনপন্থী বিক্ষোভে অংশগ্রহণ, ১৩ শিক্ষার্থীকে সনদ না দেওয়ার ঘোষণা হার্ভার্ডের

২৮ মে ২০২৪, ০৭:৩৩ PM , আপডেট: ০২ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
হার্ভার্ড বিশ্ববিদ্যালয়

হার্ভার্ড বিশ্ববিদ্যালয় © সংগৃহীত

যুক্তরাষ্ট্রে ফিলিস্তিনপন্থী বিক্ষোভে অংশগ্রহণ করায় ১৩ শিক্ষার্থীকে সনদ না দেওয়ার ঘোষণা দিয়েছে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়। গত বুধবার (২২ মে) জারি করা এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। 

ডিগ্রি যোগ্যতা সম্পর্কিত এক বিধান উল্লেখ করে বিবৃতিতে বলা হয়েছে, ক্যাম্পাসে হওয়া আন্দোলনে অংশগ্রহনের মাধ্যমে তারা বিশ্ববিদ্যালয়ের নীতি লঙ্ঘন করেছে। তাই আমরা এই মুহুর্তে তাদের ডিগ্রি প্রদান করতে পারি না। 

হার্ভার্ডের এ সিদ্ধান্তকে তাত্ক্ষণিক তিরস্কার জানিয়ে বিশ্ববিদ্যালয়টির ইতিহাসের অধ্যাপক কার্স্টেন ওয়েল্ড বলেন, আমি মনে করি এটি কর্পোরেশনের পক্ষ থেকে একটি মারাত্মক ভুল। অনুষদের স্পষ্টভাবে প্রকাশিত এবং আইনানুগ ইচ্ছার প্রতি সম্পূর্ণ অবজ্ঞার প্রদর্শন এবং এটি ভবিষ্যতে এই বিশ্ববিদ্যালয়ের প্রশাসনে একটি বিশাল সংকট তৈরি করতে চলেছে।  

সোমবার (২০ মে) একটি নিয়মিত বৈঠকে, কলা ও বিজ্ঞান অনুষদ থেকে এই বছর ডিগ্রি প্রাপ্তদের তালিকায় ১৩ জন শিক্ষার্থীকে পুনর্বহাল করার পক্ষে ভোট দিয়েছে। হার্ভার্ডের একজন মুখপাত্র জানিয়েছেন, সেখানে ১১৫ জন অনুষদ সদস্য উপস্থিত ছিলেন।

তবে অনেক শিক্ষক প্রশাসনিক বোর্ড কর্তৃক আরোপিত শৃঙ্খলামূলক এ পদক্ষেপের তীব্র সমালোচনা করেছেন।

 
শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে বিভিন্ন গ্রেডে ২৬ পদে চাকরি, আবেদ…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
পবিপ্রবির ছাত্রীকে হেনস্তা ও বন্ধুকে মারধর, অভিযুক্তদের বির…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
মানসিক সুস্থতায় প্রতিদিন ২০ পৃষ্ঠা বই পড়ার আহ্বান চিত্ত মিড…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
বিশ্ব পরিবেশ স্বাস্থ্য দিবস: বিজ্ঞানকে পাশে নিয়েই নিরাপদ সম…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
এক্সিকিউটিভ পদে নারী কর্মী নিয়োগ দেবে সজীব গ্রুপ, কর্মস্থল …
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
নওগাঁ বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে যুক্ত হচ্ছে আরও দুই বিষয়
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬