ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানাল মিসরের জ্যোতির্বিজ্ঞান ইনস্টিটিউট

২৬ মে ২০২৪, ১০:৩২ AM , আপডেট: ০২ আগস্ট ২০২৫, ০৩:৩২ PM
জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদের জামাত

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদের জামাত © ফাইল ছবি

হিজরি সনের পবিত্র জিলহজ মাস আগামী ৭ জুন শুরু হতে পারে। সে হিসাবে পবিত্র ঈদুল আজহার প্রথম দিন হতে পারে ১৬ জুন। মিসরের জ্যোতির্বিজ্ঞান ইনস্টিটিউট এ তথ্য জানিয়েছে। খালিজ টাইমস এ খবর দিয়েছে।

দেশটির ন্যাশনাল ইনস্টিটিউট ফর অ্যাস্ট্রোনমিক্যাল অ্যান্ড জিওফিজিক্যাল রিসার্চের সভাপতি তাহা রাবেহ বলেন, ইনস্টিটিউটের সান রিসার্চ ল্যাবরেটরি গণনা করে এমন তথ্য জানিয়েছে। ৬ জুন সূর্যাস্তের পর জিলহজ মাসের চাঁদ মক্কা নগরীর আকাশে ১১ মিনিট থাকবে। আর কায়রোর আকাশে দেখা যাবে প্রায় ১৮ মিনিট। মিসরের অন্যান্য অঞ্চলে ১২ থেকে ২০ মিনিট পর্যন্ত দেখা যাবে।

এক বিবৃতিতে তাহা রাবেহ বলেন, আগামী ৬ জুন কায়রোর স্থানীয় সময় বেলা ২টা ৩৯ মিনিটে জিলহজ মাসের চাঁদ দেখা যাবে। দিনটি জিলকদ মাসের ২৯ তারিখ। এদিন সূর্যাস্তের পর পবিত্র মক্কা নগরীর আকাশে ১১ মিনিট নতুন চাঁদ দেখা যাবে। 

আরো পড়ুন: মানুষের গড় আয়ু দু’বছর কমেছে, নেপথ্যে যে কারণ

একই দিন সূর্যাস্তের পর আরব ও অন্যান্য দেশে নতুন চাঁদ ১ থেকে ২৮ মিনিট পর্যন্ত দৃশ্যমান হতে পারে। কুয়ালালামপুর ও জাকার্তায় সূর্যাস্তের ৯ ও ১৪ মিনিট আগে চাঁদ ডুবে যেতে পারে। ফলে এদিন স্থানগুলোয় চাঁদ দেখতে না পাওয়ার সম্ভাবনা রয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে বিভিন্ন গ্রেডে ২৬ পদে চাকরি, আবেদ…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
পবিপ্রবির ছাত্রীকে হেনস্তা ও বন্ধুকে মারধর, অভিযুক্তদের বির…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
মানসিক সুস্থতায় প্রতিদিন ২০ পৃষ্ঠা বই পড়ার আহ্বান চিত্ত মিড…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
বিশ্ব পরিবেশ স্বাস্থ্য দিবস: বিজ্ঞানকে পাশে নিয়েই নিরাপদ সম…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
এক্সিকিউটিভ পদে নারী কর্মী নিয়োগ দেবে সজীব গ্রুপ, কর্মস্থল …
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
নওগাঁ বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে যুক্ত হচ্ছে আরও দুই বিষয়
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬