নিজ শহর মাশহাদে চিরনিদ্রায় শায়িত প্রেসিডেন্ট রাইসি

২৩ মে ২০২৪, ১০:২৯ PM , আপডেট: ০২ আগস্ট ২০২৫, ০৩:৩৫ PM
নিজ শহর মাশহাদে চিরনিদ্রায় শায়িত প্রেসিডেন্ট রাইসি

নিজ শহর মাশহাদে চিরনিদ্রায় শায়িত প্রেসিডেন্ট রাইসি © সংগৃহীত

নিজের শহর মাশহাদে চিরনিদ্রায় শায়িত হলেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। টানা কয়েক দিনের আনুষ্ঠানিকতা শেষে স্থানীয় সময় অনুযায়ী আজ বৃহস্পতিবার (২৩ মে) সন্ধ্যায় তার দাফনের আনুষ্ঠিকতা শেষ হয়।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, এদিন রাইসির অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে ইরানের পবিত্র শহর মাশহাদে হাজার হাজার মানুষ জড়ো হন। বিকেলে প্রেসিডেন্টের মরদেহ যখন দক্ষিণ খোরাসান প্রদেশের বিরজান্দ থেকে নিয়ে আসা হয় তখন মাশহাদের শহীদ মাশিনেজাদ বিমানবন্দরে বিশাল জনসমাগম দেখা যায়।

পরে শোকগ্রস্ত মানুষের ভিড়ের মধ্য দিয়ে সুসজ্জিত একটি ট্রাকে করে তাঁর কফিন নিয়ে যাওয়া হয় ইমাম রেজার মাজারের দিকে। সোনার গম্বুজ বিশিষ্ট ইমাম রেজা মাজারেই দাফন করা হয়েছে রাইসিকে। রাজধানী তেহরান থেকে ৯০০ কিলোমিটার পূর্বে অবস্থিত ইরানের পবিত্রতম শহর মাশহাদেই নবম শতাব্দীতে শায়িত হয়েছিলেন ইমাম আলী আল-রেজা।

দ্য ন্যাশনালের এক প্রতিবেদনে বলা হয়েছে, রাইসির অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা মানুষদের আশ্রয় দেওয়ার জন্য মাশহাদের পাঁচ শতাধিক মসজিদকে উন্মুক্ত করে দেওয়া হয়েছিল। 

এর আগে, গত ১৯ মে ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় দুর্গম এক পাহাড়ি এলাকায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত হন তিনি। তার সঙ্গে নিহত অন্যান্য কর্মকর্তার মধ্যে দেশটির পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ানও ছিলেন। প্রত্যেককেই দেশের বিভিন্ন শহরে একই দিনে সমাহিত করা হয়েছে। 

 
‘নিষ্ক্রিয়’ স্ক্রিন টাইমে ডিমেনশিয়ার ঝুঁকি, মস্তিষ্ক সক্রিয়…
  • ০৮ এপ্রিল ২০২৬
কাল তিন উপজেলায় সাধারণ ছুটি
  • ০৮ এপ্রিল ২০২৬
কাল তিন উপজেলায় সাধারণ ছুটি
  • ০৮ এপ্রিল ২০২৬
তেল বিতরণে বিশৃঙ্খলা ও অনিয়ম দূর করবে রাসেলের ‘স্মার্ট ফুয়…
  • ০৮ এপ্রিল ২০২৬
ঝিনাইদহের নতুন ডিসি হলেন নোমান হোসেন
  • ০৮ এপ্রিল ২০২৬
বৃষ্টি নামলেই কেন খিচুড়ি খেতে মন চায়?
  • ০৮ এপ্রিল ২০২৬
close