গুরুতর অসুস্থ শাহরুখ খান হাসপাতালে ভর্তি

২২ মে ২০২৪, ০৭:৫৬ PM , আপডেট: ০২ আগস্ট ২০২৫, ০৩:৩৭ PM

© সংগৃহীত

গুরুতর অসুস্থ শাহরুখ খান। মঙ্গলবার (২১ মে) গুজরাটের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ছিল এবারের আইপিএলের কোয়ালিফায়ার ১। সেখানেই কেকেআরের মুখোমুখি হয় সানরাইজার্স হায়দরাবাদ।

জয়ী হয় শাহরুখের দল। দুই ছেলে মেয়েকে নিয়ে এদিন তিনি মাঠে হাজির ছিলেন। বিভিন্ন মুহূর্তে তাকে উচ্ছ্বাস প্রকাশ করতে, ম্যাচ শেষ মাঠ ঘুরতে দেখা যায়। এরপর গুরুতর অসুস্থ হয়ে পড়েন কিং খান। 

জানা গেছে হাঁসফাঁস গরমে হিট স্ট্রোক হয়েছে তার। বর্তমানে তিনি আহমেদাবাদের একটি হাসপাতালে ভর্তি আছেন। সেখানেই চিকিৎসা চলছে তার।

সূত্রের খবর, আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে প্রচণ্ড গরমে বাদশা অসুস্থবোধ করেন। তাঁর লু লেগে গিয়েছে, শরীরে জলের পরিমাণ কমে আসায় আর দেরি না করে হাসপাতালে ভর্তি করানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

মঙ্গলবার স্টেডিয়ামে শাহরুখের সঙ্গেই উপস্থিত ছিলেন কন্যা সুহানা ও পুত্র আব্রাম। ছিলেন অনন্যা পাণ্ডে এবং শানায়া কপূরও। উল্লেখ্য, বুধবার সুহানার জন্মদিন। মেয়ের জন্মদিনে শাহরুখের অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই অনুরাগীদের কপালে চিন্তার ভাঁজ। অনেকেই সমাজমাধ্যমে অভিনেতার দ্রুত আরোগ্য কামনা করেছেন। এখনও পর্যন্ত শাহরুখ বা কেকেআর টিমের তরফে অভিনেতার অসুস্থতা নিয়ে কোনও বিবৃতি প্রকাশ করা হয়নি।

 
শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে বিভিন্ন গ্রেডে ২৬ পদে চাকরি, আবেদ…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
পবিপ্রবির ছাত্রীকে হেনস্তা ও বন্ধুকে মারধর, অভিযুক্তদের বির…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
মানসিক সুস্থতায় প্রতিদিন ২০ পৃষ্ঠা বই পড়ার আহ্বান চিত্ত মিড…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
বিশ্ব পরিবেশ স্বাস্থ্য দিবস: বিজ্ঞানকে পাশে নিয়েই নিরাপদ সম…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
এক্সিকিউটিভ পদে নারী কর্মী নিয়োগ দেবে সজীব গ্রুপ, কর্মস্থল …
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
নওগাঁ বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে যুক্ত হচ্ছে আরও দুই বিষয়
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬