হাজিদের জন্য থাকছে উড়ন্ত ট্যাক্সি

১১ মে ২০২৪, ০৮:৫৯ AM , আপডেট: ০৩ আগস্ট ২০২৫, ০৫:২২ PM

সৌদি আরব এ বছরই হাজিদের পরিবহনের জন্য উড়ন্ত ট্যাক্সি এবং ড্রোনের ব্যবহার শুরু করবেন বলে জানিয়েছে দেশটির পরিবহণমন্ত্রী সালেহ আল-জাসের।

বৃহস্পতিবার (৯ মে) সংবাদমাধ্যম আল আরাবিয়াকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।

সৌদির মন্ত্রী বলেন, “এগুলো ট্যাক্সিসহ অতি উন্নত পরিবহন ব্যবস্থার প্রতিনিধিত্ব করে। পরিবহন খাতে সেরা সেবা দেওয়ার জন্য বড় বড় প্রতিষ্ঠানের মধ্যে বর্তমানে প্রতিযোগিতা চলছে।”

সংবাদমাধ্যমটি আরও জানিয়েছে, হজের সময় হাজিদের পরিবহন দ্রুত ও নির্বিঘ্ন করতে আরও সহজ ও উন্নত পরিবহণ ব্যবস্থা ব্যবহারের জন্য কাজ করছেন তারা।

এর আগে সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন জানিয়েছিল, তারা উড়ন্ত ট্যাক্সির মাধ্যমে কিং আব্দুল আজিজ বিমানবন্দর থেকে হজ যাত্রীদের জেদ্দার বিমানবন্দর এবং মক্কার হোটেলগুলোতে নিয়ে যাওয়ার পরিকল্পনা করছে। এর অংশ হিসেবে সংস্থাটি ১০০টি উড়ন্ত ট্যাক্সি কেনার কথাও জানিয়েছিল

মাহিদার ধর্ষণ-হত্যার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
এআইয়ের কারণে মারা যেতে পারে ১০০ কোটি মানুষ, দাবি বিল গেটসের
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
সেন্টমার্টিনে অবৈধ ট্রলিং বোট-জাল জব্দ, আটক ১৭ জেলে
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ-চীনের যৌথ উদ্যোগ: চবিতে যাত্রা শুরু কনফুসিয়াস ইনস…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আবৃত্তি সংসদের নেতৃত্বে হাসনাত-ফাহিম
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
স্কলারশিপ নিয়ে স্নাতকোত্তর-পিএইচডিতে পড়াশোনার সুযোগ তাইওয়ান…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬