সামাজিক মাধ্যমে পোস্ট দিয়ে গলায় ফাঁস নিলেন অভিনেত্রী

২৯ এপ্রিল ২০২৪, ০৮:৪৩ AM , আপডেট: ০৪ আগস্ট ২০২৫, ০৪:০৮ PM
অমৃতা পাণ্ডে

অমৃতা পাণ্ডে © সংগৃহীত

ভারতের বিহারের ভাগলপুরে ফ্ল্যাট থেকে ভোজপুরি শোবিজ ইন্ডাস্ট্রির অভিনেত্রী অমৃতা পাণ্ডের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৭ এপ্রিল) গলায় ফাঁস দেওয়া অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। এর আগ দিয়েই সামাজিক যোগাযোগমাধ্যমে রহস্যজনক পোস্ট করেন তিনি।

পুলিশের বরাতে ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, বাসার সিলিং ফ্যানের সঙ্গে শাড়িতে ফাঁস দিয়ে স্বেচ্ছায় মৃত্যুর পথ বেছে নিয়েছেন অমৃতা। তবে ফ্ল্যাট থেকে কোনো চিরকুট পাওয়া যায়নি। তবে মৃত্যুর কয়েক ঘণ্টা আগে একটি রহস্যজনক পোস্ট লিখেছেন তিনি। 

আর এ ঘটনায় ইতোমধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ। আইনশৃঙ্খলা বাহিনীর প্রাথমিক ধারণা, অবসাদ থেকেই এমন চরম পথ বেছে নিয়েছেন। তবে তার পরিবার থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

অমৃতা তার পোস্টে লিখেছেন, ‘ওর জীবন দুই নৌকায় পা দিয়ে চলছে। আমি নিজের জীবনের নৌকা ডুবিয়ে ওর সফর কাজ সহজ করে দিয়ে গেলাম।’

পুলিশ জানিয়েছে, অমৃতা স্বামীর সঙ্গে মুম্বাই থাকতেন। সম্প্রতি বিহারের ভাগলপুর এক আত্মীয়ের বিয়েতে এসেছিলেন। এরপর ভাগলপুরে আরও কিছুদিন থাকার সিদ্ধান্ত নেন অভিনেত্রী। শনিবার অনেক রাত পর্যন্ত জেগে ছিলেন এবং হোয়াটসঅ্যাপে একটি রহস্যজনক পোস্ট দেন। আর এর কয়েক ঘণ্টা পরই ফ্যাটে মৃত অবস্থায় দেখতে পাওয়া যায় অমৃতাকে।

এদিকে অমৃতার আত্মীয়রা জানিয়েছেন, গত কয়েকদিন ধরেই অবসাদে ভুগছিলেন অভিনেত্রী। কিছু মানসিক সমস্যাও দেখা দিচ্ছিল। এর জন্য চিকিৎসাও করা হচ্ছিল ভোজপুরি এ তারকার।

 
কৃষি গুচ্ছের ৯ বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনে জিপিএ যোগ্যতা ক…
  • ১৫ নভেম্বর ২০২৬
সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে: স্বরাষ্ট্র…
  • ১৫ নভেম্বর ২০২৬
মেডিকেলের ভর্তি আবেদনে জিপিএ যোগ্যতা কমছে, বিজ্ঞপ্তি নিয়ে য…
  • ১৫ নভেম্বর ২০২৬
কেমব্রিজ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নাহিদ ইসলামকে হেনস্তার চে…
  • ১৫ নভেম্বর ২০২৬
পড়েছেন ঢাবির ইংরেজি বিভাগে, বিসিএসে ১১তম— কৃষকের ছেলে নিজ য…
  • ১৫ নভেম্বর ২০২৬
হৃদয়ের টানা তৃতীয় ফিফটি, লিটনকে নিয়ে লড়াইয়ে বাংলাদেশ
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950