রমজানের পবিত্রতা লঙ্ঘন করায় শতাধিক দোকান সিলগালা ইরানে

২৫ মার্চ ২০২৪, ১২:১৫ PM , আপডেট: ০৭ আগস্ট ২০২৫, ১২:২৮ PM

ইসলামিক প্রজাতন্ত্র ইরানের বিভিন্ন শহরে শতাধিক দোকান সিলগালা করে দিয়েছে দেশটির কর্তৃপক্ষ। তাদের বিরুদ্ধে নিয়ম লঙ্ঘনের মাধ্যমে পবিত্র রমজান মাসকে অসম্মান করার অভিযোগে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

দেশটির সংবাদমাধ্যম ইরান ইন্টারন্যাশনাল সোমবার (২৫ মার্চ) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, পবিত্র রমজান মাসে ইরানিদের জনসম্মুখে খাওয়া, মদ্যপান এবং ধূমপান থেকে বিরত থাকতে হবে, এমনকি তাদের গাড়ির ভেতরেও এসব কাজ থেকে বিরত থাকতে হবে তাদের।্

আর এর ব্যতিক্রম হলে ইরানের ইসলামিক দণ্ডবিধির ৬৩৮ ধারা অনুযায়ী রোজার নিয়ম লঙ্ঘনের জন্য অভিযুক্তকে ১০ থেকে ৬০ দিনের কারাদণ্ড বা ৭৪টি পর্যন্ত বেত্রাঘাত শাস্তির সম্মুখীন হতে হবে।

ইরান ইন্টারন্যাশনাল বলছে, হামেদানের প্রসিকিউটর হাসান খানজানি গত শনিবার ‘রমজানের নিয়ম মেনে না চলার’ জন্য একটি ফুড কোর্টসহ ৬৫টি ব্যবসা প্রতিষ্ঠান সিলগালা করার ঘোষণা দিয়েছেন।

অনুরূপভাবে রে-এর পুলিশ কমান্ডার বলেছেন, ‘রমজানের সময় স্থাপনাগুলোতে তত্ত্বাবধানের পরিকল্পনার অংশ হিসাবে ২৪টি নিয়ম অমান্যকারী এবং রমজানের নিয়ম লঙ্ঘনকারীদের ব্যবসা প্রতিষ্ঠান সিল করে দেওয়া হয়েছে।’

তিনি আরও, এই ঘটনায় আরও ৭৩ টি ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করার সতর্কতা দেওয়া হয়েছে।

এর আগে চলতি মার্চের মাঝামাঝিতে ইরানি মিডিয়ার প্রতিবেদনে বলা হয়, রমজানের বাধ্যতামূলক নীতি পালন করতে ব্যর্থ হওয়ার কারণে আবহার, জাঞ্জান প্রদেশে চারটি রেস্তোরাঁ এবং খুজেস্তান প্রদেশের দেজফুলে ১০টি ব্যবসায়িক প্রতিষ্ঠান সিলগালা করে দেওয়া হয়েছে।

ইসলামিক প্রজাতন্ত্র ইরানের কর্মকর্তারা রোজার গুরুত্বের ওপর জোর দিয়ে প্রতি বছর রমজানে সতর্কতা জারি করে থাকে। গত ২০ মার্চ ইরানের নিরাপত্তা বিষয়ক উপ-স্বরাষ্ট্রমন্ত্রী মজিদ মিরাহমাদি ইসলামিক দণ্ডবিধির ৬৩৮ ধারা উদ্ধৃত করে সতর্কতা উচ্চারণ করেছিলেন।

মূলত ওই আইনে জনসমক্ষে খাওয়াকে শাস্তিযোগ্য অপরাধ বলে মনে করা হয়ে থাকে। মিরাহমাদি সেসময় সূর্যাস্তের আগে শহরের মধ্যে রেস্টুরেন্ট, ক্যাফে, চাহাউস এবং খাবার বিক্রেতার মতো ব্যবসা পরিচালনার ওপর নিষেধাজ্ঞার কথাও পুনর্ব্যক্ত করেন।

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের পর তদন্ত সুষ্ঠু হবে কিনা— শঙ্ক…
  • ১৫ নভেম্বর ২০২৬
বাংলাদেশে অলিম্পিক ক্রিকেটের চূড়ান্ত বাছাইপর্ব, সূচি ঘোষণা
  • ১৫ নভেম্বর ২০২৬
গোপালগঞ্জে পুলিশের গাড়ি ভাঙচুর মামলার বাদী এসআই মোসলেমকে কো…
  • ১৫ নভেম্বর ২০২৬
শিক্ষামন্ত্রীতে সন্তুষ্ট না হয়ে প্রধানমন্ত্রীর দ্বারস্থ হলে…
  • ১৫ নভেম্বর ২০২৬
বাংলাদেশ-ভারতে বিশ্বকাপের মহাযজ্ঞ, সময়সূচি জানাল আইসিসি
  • ১৫ নভেম্বর ২০২৬
একই ঘটনায় চুয়াডাঙ্গার ডিসি প্রত্যাহার, বহাল মৌলভীবাজারের ডি…
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950