যুক্তরাষ্ট্রের জঙ্গলে পড়ে ছিল ভারতীয় ছাত্রের মরদেহ

১৯ মার্চ ২০২৪, ১০:৩৩ AM , আপডেট: ০৭ আগস্ট ২০২৫, ১২:৪৮ PM
যুক্তরাষ্ট্রে এক ভারতীয় শিক্ষার্থী হত্যাকাণ্ডের শিকার হয়েছেন

যুক্তরাষ্ট্রে এক ভারতীয় শিক্ষার্থী হত্যাকাণ্ডের শিকার হয়েছেন © প্রতীকী ছবি

যুক্তরাষ্ট্রে ফের এক ভারতীয় ছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাকে খুন করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। একটি জঙ্গলে গাড়ির ভেতর থেকে মরদেহ উদ্ধার হয়েছে। নিহত শিক্ষার্থীর নাম পারুচুরি অভিজিৎ (২০)। এ নিয়ে চলতি বছর আট ভারতীয় শিক্ষার্থীর মদেহ উদ্ধার হলো যুক্তরাষ্ট্রে।

পুলিশ জানিয়েছে, বস্টন বিশ্ববিদ্যালয়ে ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা শুরু করেছিলেন অভিজিৎ। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলেন তিনি। প্রাথমিকভাবে পুলিশের সন্দেহ, টাকা এবং ল্যাপটপের জন্য তাকে খুন করেছে অজ্ঞাত দুর্বৃত্তরা। 

অভিজিতের বাবা পারুচুরি চক্রধর জানিয়েছেন, ছেলে বিদেশে পড়তে যেতে চাইলেও মায়ের ইচ্ছা ছিল না। কিন্তু তার ভবিষ্যতের কথা চিন্তা করে রাজি হয়ে গিয়েছিলেন তিনি। তার পরই বস্টন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন অভিজিৎ।

আরো পড়ুন: মাথায় আঘাত পেয়ে ৪ সেলাই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতার

টাকাপয়সা নিয়ে কারও সঙ্গে ঝামেলা থাকতে পারে অভিজিতের। এমন ধারণা করে তার জেরে খুন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। অন্ধ্রপ্রদেশের গুন্টুরের বাসিন্দা তিনি। তার মরদেহ ভারতে পাঠানোর ব্যবস্থা করছে দেশটি।

এর আগেও যুক্তরাষ্ট্রে গিয়ে খুন হতে হয়েছে ভারতীয় শিক্ষার্থীদের। কয়েক মাসের মধ্যেই আটজনের মরদেহ উদ্ধার হয়েছে। সম্প্রতি অমরনাথ ঘোষ নামে এক নৃত্যশিল্পী খুন হন ওয়াশিংটনে। ফেব্রুয়ারিতে সমীর কামাথ নামে আরও এক ভারতীয় ছাত্রের মরদেহ উদ্ধার হয়।

গত জানুয়ারিতে মৃত্যু হয়েছে গাট্টু দীনেশ, নিকেশ, শ্রেয়স রেড্ডি, অকুল ধাওয়ান, নীল আচার্য এবং বিবেক সাইনি নামে ভারতীয় শিক্ষার্থীর। খবর: আনন্দবাজারা।

অনির্দিষ্টকালের বন্ধ সিলেটে সব পেট্রোল পাম্প
  • ০২ এপ্রিল ২০২৬
সংসদ থেকে ওয়াক-আউট, যা বললেন বিরোধীদলীয় নেতা
  • ০২ এপ্রিল ২০২৬
স্বামীর কাছে যাওয়ার আগের দিন ঝুলন্ত অবস্থায় মিলল গৃহবধূর লাশ
  • ০২ এপ্রিল ২০২৬
ব্যক্তি উদ্যোগে মহাসড়ক থেকে ময়লার স্তুপ অপসারণ
  • ০২ এপ্রিল ২০২৬
জ্বালানি সাশ্রয়ে সরকারি অফিস সূচি পরিবর্তনের বিজ্ঞপ্তিটি ভু…
  • ০২ এপ্রিল ২০২৬
দেশের ৯ জেলায় ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ০২ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence