যুক্তরাষ্ট্রে টিকটক নিষিদ্ধের বিল পাস

১৪ মার্চ ২০২৪, ০৯:৪১ AM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ১০:৩৫ AM

মার্কিন পার্লামেন্ট কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটক যুক্তরাষ্ট্রের ভূখণ্ডে পুরোপুরি নিষিদ্ধ করা সংক্রান্ত একটি বিল পাস হয়েছে। বুধবার (১৩ মার্চ) প্রতিনিধি পরিষদে ৩৫২-৬৫ ভোটে পাস বিলটি পাস হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে রয়টার্স।

প্রতিনিধি পরিষদে (হাউস অব রিপ্রেজেন্টেটিভ) পাসের পর এখন বিলটি যাবে কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে। সেখানে পর্যালোচনা, যাচাই এবং পাস হওয়ার পর হোয়াইট হাউসে পাঠানো হবে সেটি। প্রেসিডেন্ট জো বাইডেন স্বাক্ষরের পর পুরোপুরি আইনে পরিণত হবে সেই বিল।

আরও পড়ুন: শরীরে আগুন দেওয়া সেই মার্কিন সেনার নামে ফিলিস্তিনে সড়ক

সিনেটে ভোটের ফলাফলও যেন প্রতিনিধি পরিষদের অনুরূপ হয় সেজন্য সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে বুধবারই আহ্বান জানিয়েছেন নিম্নকক্ষের সংখ্যাগরিষ্ঠ দল রিপাবলিকান পার্টির ২য় গুরুত্বপূর্ণ নেতা (নাম্বার ২ হাউস রিপাবলিকান) স্টিভ স্ক্যালিস। এক্স পোস্টে তিনি বলেন, ‘এই বিলটি খুবই স্পর্শকাতর এবং এর সঙ্গে জাতীয় নিরাপত্তার ব্যাপারটি সম্পর্কিত। আমরা আশা করছি, সিনেট এর গুরুত্ব বুঝতে পারবে এবং এটি পাস করবে।’

আমেরিকায় মোটামুটি ১৭ কোটি মানুষ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম টিকটক ব্যবহার করছে। টিকটকের মূল কোম্পানি চীনের বাইটড্যান্স।

বিশ্বজুড়ে নানা কারণে সমালোচিত শর্ট ভিডিও প্ল্যাটফর্ম টিকটক নিষিদ্ধের ব্যাপারে ইতিবাচক মনোভাব আগেই জানিয়ে দিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন। অন্যদিকে দেশটির সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অ্যাপটি নিষিদ্ধের পক্ষে থাকলেও এতে ফেসবুকের মালিকানাধীন প্রতিষ্ঠান মেটা লাভবান হবে বলে মত তাঁর।

শেখ হাসিনাকে কাদম্বরীর সঙ্গে তুলনা করলেন রুমিন ফারহানা
  • ১৫ নভেম্বর ২০২৬
স্কুল-কলেজের জন্য মাউশির নতুন নির্দেশনা
  • ১৫ নভেম্বর ২০২৬
টুঙ্গিপাড়ায় পৌর বিএনপির সভাপতির বাড়িতে অগ্নিসংযোগ
  • ১৫ নভেম্বর ২০২৬
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের পর তদন্ত সুষ্ঠু হবে কিনা— শঙ্ক…
  • ১৫ নভেম্বর ২০২৬
বাংলাদেশে অলিম্পিক ক্রিকেটের চূড়ান্ত বাছাইপর্ব, সূচি ঘোষণা
  • ১৫ নভেম্বর ২০২৬
গোপালগঞ্জে পুলিশের গাড়ি ভাঙচুর মামলার বাদী এসআই মোসলেমকে কো…
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950