কত দামি উপহার পেলেন অনন্ত আম্বানি-রাধিকা মার্চেন্ট

১০ মার্চ ২০২৪, ১১:৪৩ AM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ১০:৩৮ AM
অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্ট

অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্ট © সংগৃহীত

এশিয়ার শীর্ষ ধনী ভারতের মুকেশ আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানির প্রাক্-বিয়ের জমকালো আয়োজনের কথা সবার মুখে মুখে। অনন্ত অম্বানী এবং তার বাগ্‌দত্তা রাধিকা মার্চেন্টের প্রাক্‌-বিবাহের উদ্‌যাপন শেষ। একে একে ফিরছেন অতিথি-অভ্যাগতরা। নাচে-গানে, হইহুল্লোড়ে, আনন্দে এই তিন দিনের উৎসবে মেতে উঠেছিল জামনগর। তবে প্রাক্-বিয়ের অনুষ্ঠানের রেশ যেন কাটছে না।

দেশ-বিদেশের গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত তো ছিলেনই, সেই সঙ্গে গোটা বলিউড উপস্থিত ছিল। অনুষ্ঠানের খুঁটিনাটি নিয়ে এখনো চলছে তুমুল চর্চা। এই আলোচনায় বাদ যাচ্ছে না অতিথিদের কাছ থেকে অনন্ত-রাধিকার পাওয়া উপহারের প্রসঙ্গও। 

অনন্ত-রাধিকার ব্যয়বহুল প্রাক্-বিয়ের অনুষ্ঠান ১ থেকে ৩ মার্চ ভারতের গুজরাটের জামনগরে অনুষ্ঠিত হয়। শচীন থেকে শুরু করে পোলার্ড, ক্রিকেটের সব মহাতারকা। রিহানা থেকে শুরু করে বলিউডের খ্যাতনামা তারকারা। আম্বানি পরিবারের এই মহোৎসবে সবচেয়ে বেশি আলো ছড়িয়েছেন বলিউডের তারকারা। এই জুটির বিয়ে হবে আগামী ১২ জুলাই। 

তিন দিনের প্রাক্-বিয়ের অনুষ্ঠানে দেশ-বিদেশের ব্যবসা-বাণিজ্য-শিল্প, রাজনীতি, ক্রীড়া, বিনোদনসহ নানা অঙ্গনের খ্যাতনামা ব্যক্তিরা অতিথি হয়ে আসেন। অনুষ্ঠানে দেশি-বিদেশি তারকা অনুষ্ঠানে পারফর্ম করেন। শাহরুখ খানের উপস্থিতির জন্য বেশ বড় অঙ্কের টাকাই গুনতে হয়েছে আম্বানিকে। ভারতীয় প্রতিবেদন অনুসারে, আম্বানিপুত্রের বিয়েতে নাচ-গান করতে সাত কোটি রুপি নিয়েছেন শাহরুখ খান।

অনুষ্ঠানে সালমান, শাহরুখ, আমির খানদের পরিবেশনা

ডিএনএ ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়, অনুষ্ঠানে আসা অনেক বলিউড তারকা, ক্রীড়া ব্যক্তিত্ব অনন্ত ও রাধিকাকে অভিনন্দন জানিয়ে দামি উপহার দিয়েছেন। বলিউড তারকা দম্পতি রণবীর কাপুর ও আলিয়া ভাট রাধিকাকে অভিজাত ফ্যাশন ব্র্যান্ড গুচির একটি চমৎকার ক্লাচ দিয়েছেন। ক্লাচটি হীরা দিয়ে তৈরি। আর অনন্তকে দামি এয়ার জর্ডানের জুতা উপহার দিয়েছেন তাঁরা।

বলিউড সুপারস্টার সালমান খান অনুষ্ঠানে অতিথি ছিলেন। পারফর্ম করেছেন। তিনি অনন্তকে একটি ব্যয়বহুল কাস্টমাইজড ঘড়ি উপহার দিয়েছেন। ঘড়িটি বিশেষভাবে অনন্তর জন্যই অর্ডার করে তৈরি করা হয়েছিল। এ ছাড়া ভাইজানখ্যাত এই তারকা রাধিকাকে এক জোড়া হীরার কানের দুল দিয়েছেন।

অনুষ্ঠানে বলিউড বাদশা শাহরুখ খানের সরব উপস্থিতি ছিল। তিনিও অনুষ্ঠানে পারফর্ম করেন। অনন্ত-রাধিকা জুটিকে একটি মার্সিডিজ বেঞ্জ ৩০০ এসএলআর গাড়ি উপহার দিয়েছেন শাহরুখ। বিলাসবহুল এই গাড়ির দাম ৫ কোটি রুপির বেশি।

বলিউড তারকা সিদ্ধার্থ মালহোত্রা-কিয়ারা আদভানি দম্পতি অনন্ত-রাধিকা জুটিকে সোনা ও হীরার তৈরি গণেশ ও লক্ষ্মীমূর্তি উপহার দিয়েছেন। অনন্তর বড় বোন ইশা আম্বানির ছোটবেলার বন্ধু কিয়ারা।

আরেক বলিউড তারকা দম্পতি ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ অনুষ্ঠানে অতিথি হিসেবে এসে রাধিকাকে একটি হীরার ব্রেসলেট ও নেকলেস উপহার দিয়েছেন। দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং দম্পতি অনন্ত-রাধিকা জুটিকে দুটি কাস্টমাইজড ডায়মন্ড রোলেক্স ঘড়ি উপহার দিয়েছেন, যার মূল্য ১ কোটি রুপি।

আরও পড়ুন: আম্বানির ছেলে অনন্তকে যে কারণে ‘ভিখারি’ বলে উত্ত্যক্ত করত স্কুলবন্ধুরা

তবে প্রাক্‌-বিবাহ অনুষ্ঠানের জন্য এত খরচ দেখে অবাক হওয়ার সে রকম কোনো ব্যাপার নেই। কারণ এর আগেও ২০১৮ সালে মুকেশ আম্বানি তার মেয়ে ঈশা আম্বানির বিয়ে বাবদ ১০০ মিলিয়ন ডলার খরচ করেছিলো।

১৯৭০ এর দশকের জ্বালানি তেল সংকটের সময় কী হয়েছিল?
  • ১২ এপ্রিল ২০২৬
শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রকল্পে পুরস্কারের ঘোষণা প্রতিমন্ত্…
  • ১২ এপ্রিল ২০২৬
ঢাবি প্রথমবর্ষ আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ক্লাস শুরু
  • ১২ এপ্রিল ২০২৬
সরকারি কর্ম কমিশন সচিবালয়ে বিভিন্ন গ্রেডে চাকরি, পদ ৯০, আবে…
  • ১২ এপ্রিল ২০২৬
ময়মনসিংহে হামে আরও দুই শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৩
  • ১২ এপ্রিল ২০২৬
ভিকারুননিসায় তিনদিন অফলাইন, তিনদিন অনলাইন ক্লাস শুরু
  • ১২ এপ্রিল ২০২৬