নাম ইউক্রেনপন্থী হওয়ায় মস্কো বিশ্ববিদ্যালয় ছাত্রের কারাদণ্ড

১০ মার্চ ২০২৪, ০৯:১৩ AM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ১০:৪০ AM
মস্কো স্টেট বিশ্ববিদ্যালয়

মস্কো স্টেট বিশ্ববিদ্যালয় © সংগৃহীত

কিয়েভ-পন্থি স্লোগান দিয়ে ওয়াইফাই নেটওয়ার্কের নাম রাখায় রাশিয়ায় মস্কো স্টেট বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রকে ১০ দিনের কারাদণ্ড দেয়া হয়েছে। চরমপন্থি সংগঠনের প্রতীক প্রদর্শনের জন্য বৃহস্পতিবার তাকে দোষী সাব্যস্ত করে মস্কোর একটি আদালত। রবিবার (১০ মার্চ) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

মস্কো বিশ্ববিদ্যালয়ের ওই ছাত্র তার ওয়াই-ফাই নেটওয়ার্কের নাম রাখে স্লাভা ইউক্রেনি, যার অর্থ ইউক্রেনের গর্ব। এর প্রেক্ষিতে একজন পুলিশ কর্মকর্তা কর্তৃপক্ষের কাছে তার বিরুদ্ধে এ ধরনের নামকরণের রিপোর্ট করলে বুধবার সকালে মস্কো থেকে তাকে আটক করা হয়।

এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে থাকা ওই ছাত্রের কক্ষ পরিদর্শন করে তার ব্যক্তিগত কম্পিউটার ও ওয়াই-ফাই রাউটার বাজেয়াপ্ত করা হয়েছে। আদালত জানিয়েছে, ওই ছাত্র স্লাভা ইউক্রেনি স্লোগানকে  প্রচার করছে। কারণ তার ওয়াই-ফাই রেঞ্জের মধ্যে অসংখ্য ব্যবহারকারী ওই নেটওয়ার্ক ব্যবহার করছে। নাৎসি বা চরমপন্থি সংগঠনের প্রতীক প্রকাশ্যে ব্যবহার করায় তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে।  

অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মতে, গত বছর রাশিয়ার যুদ্ধবিরোধী কর্মীদের দমনমূলক আইনের আওতায় আনা হয়েছিল অন্তত ২১ হাজার মানুষকে। ইউক্রেনে রুশ আগ্রাসন শুরুর পর থেকে, কিয়েভ আক্রমণের সমালোচনা করায় হাজারো রাশিয়ানকে জেল বা জরিমানা করা হয়েছে। দেশটিতে যুদ্ধ শব্দটি বলা বা ব্যবহার করাও অনুমোদিত নয়।

নিয়োগপত্র পাননি জুলাই আন্দোলনের সমন্বয়ক রাবির সাদ্দাম, বঞ্চ…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
এইচএসসিতে বোর্ডসেরা, জবিতে সেরা বিভাগে—১৮তম বিজেএসে জজ হলেন…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
ফিটনেসবিহীন গাড়ি যত ভালো ড্রাইভারই চালান, দিনশেষে খাদে পড়…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
মাদ্রাসার ছাদে খেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট ৫ ছাত্রী, ৩ জনের অ…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
রাবির হলে ঘুমন্ত ছাত্রকে বিষধর সাপের ছোবল
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
শচীনের চেয়েও প্রতিভাবান ছিলেন, সেই ক্রিকেটার এখন বৃদ্ধাশ্রমে
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬