পাকিস্তানের প্রেসিডেন্ট হলেন আসিফ আলী জারদারি

০৯ মার্চ ২০২৪, ১১:৪৯ PM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ১০:৪০ AM
আসিফ আলি জারদারি

আসিফ আলি জারদারি © ফাইল ফটো

পাকিস্তানের ১৪তম প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন রাজনৈতিক দল পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) কো–চেয়ারম্যান আসিফ আলি জারদারি। দেশটির সংবাদমাধ্যম ডন বলছে, এ নিয়ে দুইবার দেশটির প্রেসিডেন্ট হলেন তিনি।

পাকিস্তানের প্রেসিডেন্ট পদ নিয়ে ভোট হয় শনিবার। এতে ৪১১ ভোট পান আসিফ আলি জারদারি। তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থী পিকেএমএপির চেয়ারম্যান মেহমুদ খান আসাকজাই পান মাত্র ১৮১ ভোট। এরপর আসিফ আলি জারদারিতে জয়ী ঘোষণা করে পাকিস্তানের নির্বাচন কমিশন ইসিপি।

প্রধান নির্বাচন কমিশনার সিকান্দার সুলতান রাজার পক্ষ থেকে প্রকাশিত একটি বিবৃতিতে বলা হয়, করাচি, লাহোর, কোয়েটা, পেশোয়ার ও ইসলামাবাদে এই নির্বাচন হয়। পরে এসব নির্বাচনের ফল এসে ইসিপিতে জমা হলে পরে তারা ফল প্রকাশ করেন। 

সব জল্পনার অবসান ঘটিয়ে গত ৩ মার্চ পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজের (পিএমএল-এন) প্রেসিডেন্ট ও সাবেক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। এ জন্য তাঁকে ৮টি দলের একটি জোট গঠন করতে হয়েছে। 

পাকিস্তানের সংবাদমাধ্যম ডন বলছে, সাবেক প্রধানমন্ত্রী তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) নেতা ইমরান খান জেলে থাকতেই গত ৮ ফেব্রুয়ারি পাকিস্তানে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে তাঁর দলের প্রার্থীরা প্রতীক না থাকায় স্বতন্ত্র হিসেবে নির্বাচন করেন।

ওই নির্বাচনে কোনো দল একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি বলে দেখা দেয় জটিলতা। এদিকে সবচেয়ে বেশি আসন পায় ইমরান খানের দলের নেতারা। এ নিয়ে সাময়িক অচলাবস্থা তৈরি হলেও পরে জোট গঠন করতে সক্ষম হয় পিএমএল-এন। নির্বাচনে পিপিপি পেয়েছে ৫৪টি আসন, অপরদিকে পিএমএল–এন পেয়েছে ৭৫টি আসন।

সবচেয়ে বেশি ১০১ আসনে জয় পেয়েছেন ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) স্বতন্ত্র প্রার্থীরা। এ ছাড়া মুত্তাহিদা কওমি মুভমেন্ট পাকিস্তান (এমকিউএম) ১৭ আসনে জয়ী হয়েছে। এ ছাড়া অন্যান্য দল পেয়েছে ১৭টি আসন।
সাবেক প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি ও সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর ছেলে বিলাওয়াল ভুট্টোর পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) ও পিএমএল-এন জোট করে, যার প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি।

১৯৭০ এর দশকের জ্বালানি তেল সংকটের সময় কী হয়েছিল?
  • ১২ এপ্রিল ২০২৬
শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রকল্পে পুরস্কারের ঘোষণা প্রতিমন্ত্…
  • ১২ এপ্রিল ২০২৬
ঢাবি প্রথমবর্ষ আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ক্লাস শুরু
  • ১২ এপ্রিল ২০২৬
সরকারি কর্ম কমিশন সচিবালয়ে বিভিন্ন গ্রেডে চাকরি, পদ ৯০, আবে…
  • ১২ এপ্রিল ২০২৬
ময়মনসিংহে হামে আরও দুই শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৩
  • ১২ এপ্রিল ২০২৬
ভিকারুননিসায় তিনদিন অফলাইন, তিনদিন অনলাইন ক্লাস শুরু
  • ১২ এপ্রিল ২০২৬