রমজানে ভারতীয় ভিসা আবেদনের নতুন যে সময় প্রকাশ করলো

০৯ মার্চ ২০২৪, ০৫:০৭ PM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ১০:৪০ AM

© সংগৃহীত

রমজান মাসে ভারতীয় ভিসা আবেদনের নতুন সময় নির্ধারণ করা হয়েছে। শনিবার (৯ মার্চ) ঢাকার ভারতীয় হাইকমিশন তাদের ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জা‌নিয়েছে।

এতে বলা হয়, পবিত্র রমজান মাসে (১২ মার্চ থেকে) ইন্ডিয়ান ভিসা এপ্লিকেশন সেন্টার, যমুনা ফিউচার পার্ক শুধু বিকেল সাড়ে ৩টা পর্যন্ত ভিসার আবেদন গ্রহণ করবে।

৩টা থেকে ৪টার মধ্যে যাদের অ্যাপয়েন্টমেন্ট স্লট রয়েছে, তাদের বিকেল সাড়ে ৩টার আগে আইভ্যাক জেএফপিতে পৌঁছানোর জন্য অনুরোধ করেছে হাইক‌মিশন।

বাংলাদেশিদের জন্য ভারতীয় স্টেট ব্যাংকের ব্যবস্থাপনায় বাংলাদেশে ১৬টি ভারতীয় ভিসা আবেদনপত্র কেন্দ্র (আইভ্যাক) আছে। এর মধ্যে রাজধানী ঢাকার ভিসা সেন্টার রাজধানীর যমুনা ফিউচার পার্কে।

অন্যগুলো যশোর, খুলনা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী, রংপুর, ঠাকুরগাঁও, সাতক্ষীরা, বগুড়া, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা ও কুষ্টিয়ায় অবস্থিত।

নিয়োগপত্র পাননি জুলাই আন্দোলনের সমন্বয়ক রাবির সাদ্দাম, বঞ্চ…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
এইচএসসিতে বোর্ডসেরা, জবিতে সেরা বিভাগে—১৮তম বিজেএসে জজ হলেন…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
ফিটনেসবিহীন গাড়ি যত ভালো ড্রাইভারই চালান, দিনশেষে খাদে পড়…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
মাদ্রাসার ছাদে খেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট ৫ ছাত্রী, ৩ জনের অ…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
রাবির হলে ঘুমন্ত ছাত্রকে বিষধর সাপের ছোবল
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
শচীনের চেয়েও প্রতিভাবান ছিলেন, সেই ক্রিকেটার এখন বৃদ্ধাশ্রমে
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬