প্রথম আরব নারী হিসেবে নাসার গ্র্যাজুয়েট নোরা, যেতে চান চাঁদে

০৭ মার্চ ২০২৪, ০৭:০৩ PM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ১০:৪৩ AM
 নভোচারী নোরা আল-মাতরুশি

নভোচারী নোরা আল-মাতরুশি © সংগৃহীত

চন্দ্রাভিযানের জন্য প্রথম আরব নারী হিসেবে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা থেকে স্নাতক শেষ করলেন সংযুক্ত আরব আমিরাতের নভোচারী নোরা আল-মাতরুশি। ৩০ বছর বয়সী নোরা চলতি সপ্তাহে নাসার প্রশিক্ষণ কর্মসূচি থেকে এই স্নাতক ডিগ্রি সম্পন্ন করেছেন।

জানা গেছে, নোরাদের শ্রেণিকক্ষে চন্দ্রপৃষ্ঠে ভ্রমণের প্রতীকী চিত্র ফুটিয়ে তোলা হয়েছিল। সেখানে মহাকাশযাত্রার বিশেষ পোশাক ও রকেট শিপের জন্য তাঁবু ছিল। নীল রঙের মহাকাশচারীর পোশাকে নোরা বলেন, ‘দিনটি আমাকে দারুণ রোমাঞ্চিত করে। এটা বিস্ময়কর, আমার মনে স্থায়ী দাগ কাটে। আমি চাই, মানুষ আবার চাঁদে যাক এবং চাঁদের বাইরেও আরও কিছু করুক। আর আমি এ যাত্রার অংশ হতে চাই।

দুই বছরের কঠোর পরিশ্রমের পর স্নাতক ডিগ্রি আলমাতরুশি এখন পুরোপুরি উপযুক্ত একজন মহাকাশচারী। এই সময়ে তিনি তার দেশীয় সহকর্মী ও আরও ১০ জনের সঙ্গে প্রশিক্ষণ নিয়েছেন। নিয়েছেন মহাকাশে হাঁটার প্রশিক্ষণও।

উল্লেখ্য, ছোট বয়স থেকেই মহাকাশে যাওয়ার স্বপ্ন দেখতেন আমিরাতের শারজাহ’র মেকানিক্যাল ইঞ্জিনিয়ার নোরা। সেই আগ্রহ থেকেই ছোট বয়সে স্কুলে গ্রহ এবং নক্ষত্র নিয়ে পড়াশুনা করেছেন।

কিন্তু তখনও আমিরাতের কোনও মহাকাশ মিশন ছিল না। তবে সুযোগ পেলে একদিন ঠিকই মহাকাশে পাবেন বলে আশা ছিল তার। কেননা তার পূর্বপুরুষরা নাবিক হিসেবে যে ঐতিহ্য শুরু করেছিলেন সেটির ধারাবাহিকতা রাখতে চেয়েছিলেন নোরা।

উৎপাদনের সাফল্য নয়, কৃষকের ন্যায্য অধিকারই হোক কৃষি উন্নয়নে…
  • ১৫ নভেম্বর ২০২৬
হৃদয়ের সেঞ্চুরি, লিটনকে নিয়ে দক্ষিণ আফ্রিকায় ইতিহাস
  • ১৫ নভেম্বর ২০২৬
শেখ হাসিনাকে কাদম্বরীর সঙ্গে তুলনা করলেন রুমিন ফারহানা
  • ১৫ নভেম্বর ২০২৬
স্কুল-কলেজের জন্য মাউশির নতুন নির্দেশনা
  • ১৫ নভেম্বর ২০২৬
টুঙ্গিপাড়ায় পৌর বিএনপির সভাপতির বাড়িতে অগ্নিসংযোগ
  • ১৫ নভেম্বর ২০২৬
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের পর তদন্ত সুষ্ঠু হবে কিনা— শঙ্ক…
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950