বিবাদের পর পরিবারের ১২ সদস্যকে গুলি চালিয়ে হত্যা

১৮ ফেব্রুয়ারি ২০২৪, ০৪:২১ PM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ১১:০৪ AM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

পারিবারিক কলহের জেরে পরিবারের ১২ সদস্যকে গুলি করে হত্যার অভিযোগ উঠেছে ইরানি এক যুবকের বিরুদ্ধে। নিজের পরিবারের প্রায় সবাইকে গুলি করে হত্যার পর পুলিশের সাথে গুলিতে মারা গেছেন ওই যুবক। নিহতদের মধ্যে তার বাবা এবং ভাইও রয়েছেন।

ইরানের কেরমান প্রদেশের ফারিয়াব শহরে শনিবার (১৭ ফেব্রুয়ারি) এই ঘটনাটি ঘটে বলে জানিয়েছে দেশটির সরকারি সংবাদ সংস্থা আইআরএনএর।

কেরমান প্রদেশের বিচার বিভাগের প্রধান ইব্রাহিম হামিদি স্থানীয় সংবাদমাধ্যমে জানিয়েছেন, হামলাকারীর পরিবারের মধ্যে দিন কয়েক ধরে ঝামেলা চলছিল। সেই ঝামেলা থেকেই এই হত্যাকাণ্ড ঘটে।

এই যুবক হঠাৎ করেই বাইরে থেকে বাড়িতে ঢুকেই পরিবারের লোকেদের ওপর হামলা চালান। কেউ কিছু বুঝে ওঠার আগেই বন্দুক বের করে একের পর এক গুলি করেন তিনি। নিজের বাবা ও দাদাসহ পরিবারের মোট ১২ জনকে গুলি করে হত্যা করেন। পুলিশ জানায়, ঘটনাস্থলেই সবাই মারা গেছেন।

স্থানীয় পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায়। জানা গেছে, যখন পুলিশ সেই গ্রামে যায় তখনও অভিযুক্তের হাতে বন্দুক ছিল। পুলিশের দিকে তাক করে গুলিও চালান তিনি। পুলিশ বার বার তাকে ধরা দেওয়ার জন্য বলে। কিন্তু ধরা দিতে রাজি না হয়ে পুলিশের দিকে গুলি ছুড়তে ছুড়তে পালানোর চেষ্টা করেন।

ইরানে এই ধরনের পারিবারিক বন্দুকবাজির ঘটনা খুব বিরল। এর আগে ২০২২ সালে এক ব্যক্তি কাজ হারিয়ে অফিসের মধ্যেই পর পর গুলি চালিয়ে নিজে আত্মঘাতী হন। সেই ঘটনায় তিন জনের মৃত্যু হয়েছিলো।

সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রশাসনে ঢাবির ‘সিন্ডিকেট’ মানবে না…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
বিএনপি নেতাকর্মীরা স্বাস্থ্যকেন্দ্রে ভাঙচুর করেছে, পাহারা দ…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
স্বাস্থ্যকেন্দ্রে হামলা-ভাঙচুর-লুটের ঘটনায় পুলিশের অবহেলা ছ…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
দাখিলের ট্রান্সক্রিপ্ট বিতরণের তারিখ ঘোষণা, কোন জেলায় কবে
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
বদলে যাচ্ছে ঘরোয়া ক্রিকেটের কাঠামো
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
নওগাঁয় ৩৮৭০ ট্যাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, ৫ লা…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬