চীনে শক্তিশালী ভূমিকম্পে নিহত বেড়ে ১১৬

১৯ ডিসেম্বর ২০২৩, ১০:৩৭ AM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ১২:৪৫ PM
চীনে শক্তিশালী ভূমিকম্পে নিহত বেড়ে ১১৬

চীনে শক্তিশালী ভূমিকম্পে নিহত বেড়ে ১১৬ © সংগৃহীত

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে চীনের কিনহাই তাইবেতান অঞ্চল। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬ দশমিক ২। ভূমিকম্পের আঘাতে এখন পর্যন্ত কমপক্ষে ১১৬ জন নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। এ ঘটনায় আরও চার শতাধিক মানুষ আহত হয়েছেন। উদ্ধার কাজ চলছে, নিহতের সংখ্যা বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। রয়টার্স

সোমবার (১৮ ডিসেম্বর) স্থানীয় সময় রাত ১১টা ৫৯ মিনিটে আঘাত হানে এ ভূমিকম্প। চীনা কর্তৃপক্ষ জানিয়েছে, দেশটির গানসু প্রদেশে সোমবার মধ্যরাতে ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্পটি আঘাত হেনেছে। ভূমিকম্পের সময় প্রতিবেশী কিনঘাই এলাকায়ও কম্পন অনুভূত হয়েছে।

ভূমিকম্প আঘাত হানার পর কিছু গ্রামে বিদ্যুৎ ও পানি সরবরাহ ব্যাহত হওয়ার খবর পাওয়া গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে পোস্ট করা ভিডিও ফুটেজে ধসে পড়া ভবনগুলোর ছাদ ও ধ্বংসাবশেষ দেখা গেছে। এরই মধ্যে শুরু হয়েছে জরুরি উদ্ধার কাজ।

চীনে শক্তিশালী ভূমিকম্পে নিহত বেড়ে ১১৬, আহত ২২০ জন - aj sarabela

চীনে ভূমিকম্প একটি স্বাভাবিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। এর আগে গত ৫ সেপ্টেম্বর দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সিচুয়ান প্রদেশে ৬ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এতে নিহত হন ৬৬ জন। বিশেষ করে দক্ষিণ-পশ্চিমাঞ্চল সবচেয়ে বেশি ভূমিকম্পপ্রবণ। প্রায়ই বিভিন্ন অঞ্চলে ছোট-বড় ভূমিকম্প আঘাত হানছে।

গানসুতে ১৯২০ সালের ভূমিকম্পে ২ লাখের বেশি মানুষের মৃত্যু হয়েছিল যা ২০ শতকের সবচেয়ে ভয়ংকর ঘটনার একটি বলে ধরা হয়।

হাড্ডাহাড্ডি লড়াইয়েও গোলশূন্য সমতায় প্রথমার্ধ
  • ২৮ জুন ২০২৬
মেসিকে ছাড়াই মাঠে নামছে আর্জেন্টিনা, একাদশে বড় রদবদল
  • ২৮ জুন ২০২৬
এক বিশ্বকাপে ১৬ ভাই, জেনে নিন কে খেলছেন কোন দলের হয়ে
  • ২৮ জুন ২০২৬
এআই দিয়ে লেখা সিভিই পছন্দ করছে স্ক্রিনিং এআই: গবেষণা
  • ২৮ জুন ২০২৬
রাজধানী থেকে সাবেক সংসদ সদস্য নূর মোহাম্মদ গ্রেপ্তার
  • ২৮ জুন ২০২৬
ইস্টার্ন ইউনিভার্সিটিতে সামার ট্রাইমিস্টারের নবীনবরণ অনুষ্ঠ…
  • ২৮ জুন ২০২৬