বাংলাদেশি কর্মীদের জন্য আবারও উন্মুক্ত হলো মালদ্বীপের ভিসা

১৮ ডিসেম্বর ২০২৩, ০৯:০৪ AM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ১২:৪৬ PM

© সংগৃহীত

চার বছর বন্ধ থাকার পর আবারও বাংলাদেশি কর্মীদের জন্য ভিসা উন্মুক্ত করেছে মালদ্বীপ সরকার। রোববার (১৭ ডিসেম্বর) মালদ্বীপের হোমল্যান্ড সিকিউরিটি অ্যান্ড টেকনোলজি মন্ত্রণালয় এক ঘোষণায় বিষয়টি নিশ্চিত করেছে। তবে অদক্ষ শ্রমিক নেওয়া আপাতত বন্ধ থাকবে বলে জানানো হয় ওই ঘোষণায়।

এর আগে ২০১৯ সালের সেপ্টেম্বর থেকে প্রথম এক বছরের জন্য বাংলাদেশি কর্মী না নিতে ভিসা নিষেধাজ্ঞা কার্যকর করে দেশটি। তবে বছরের পর বছর এটি বাড়িয়েছে দেশটির পূর্ববর্তী সরকার। এই নিষেধাজ্ঞা মূলত ছিল অবৈধ অভিবাসীদের সমস্যা মোকাবেলার লক্ষ্যে। 

২০১৯ সালের গণনা অনুযায়ী বাংলাদেশের দেড় লাখ শ্রমিক মালদ্বীপে ছিল। তবে এ বিষয়ে দেশটির তৎকালীন অর্থনৈতিক মন্ত্রী ফাইয়াজ ইসমাইল বলেছিলেন যে, কোটা শেষ হয়ে গেছে এবং বাংলাদেশ থেকে আর লোক আনা সম্ভব হবে না। এছাড়া দেশটিতে থাকা বাংলাদেশিদের অর্ধেকের বেশিই অবৈধ অভিবাসী বলেও জানিয়েছিলেন তিনি।

অবৈধ অভিবাসীদের সমস্যা মোকাবেলায় ইমিগ্রেশন এখন বড় ধরনের অভিযান চালানোর সিদ্ধান্ত নিয়েছে। দেশটিতে অবৈধ অভিবাসীদের সমস্যার দ্রুত সমাধান খুঁজতে অভিযান শুরু করেছে ইমিগ্রেশন। এর মধ্যে অভিযান চালিয়ে বাংলাদেশের প্রায় ১৫০ জন শ্রমিক আটক করেছে।

‘ডেঙ্গু বেয়াদবগুলা অবস্থান বদলেছে—এখন ময়লা পানিতেও ডিম পাড়ে…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
মালয়েশিয়ায় আন্তর্জাতিক উদ্ভাবনী প্রতিযোগিতায় পাবনার ফিহা হু…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
ঈদের দিনে রিডিং রুমে অঝোরে কান্না, পাঁচ কিলোমিটার হেঁটে টিউ…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
সিনিয়র স্টাফ নার্স নিয়োগে বিজ্ঞপ্তি ঢাকা বিশ্ববিদ্যালয়ে, আব…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
ভোলায় ডোবা থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার, সন্দেহভাজনের ঘরে আগ…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
সেন্ট্রাল ইউনিভার্সিটি ভিসির দায়িত্ব নিলেন ঢাবি অধ্যাপক লুৎ…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬