গান গাইতে গাইতে মঞ্চেই মৃত্যু গায়কের

১৭ ডিসেম্বর ২০২৩, ০৯:১০ AM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ১২:৪৭ PM
পেড্রো হেনরিক

পেড্রো হেনরিক © সংগৃহীত

গান গাইতে গাইতে মঞ্চেই এবার মৃত্যুর কোলে ঢলে পড়লেন ৩০ বছর বয়সী গায়ক পেড্রো হেনরিক।ব্রাজিলিয়ান গসপেল গায়ক পেড্রো হেনরিক ব্রাজিলের ফেইরা দে সান্তানা শহরে একটি ধর্মীয় অনুষ্ঠানে পারফর্ম করছিলেন। ভারতের প্রখ্যাত গায়ক কৃষ্ণকুমার কুন্নাথ ওরফে কেকের মত ঘটনার পুনরাবৃত্তি হলো। গতবছর তিনিও একটি অনুষ্ঠানে গান করতে গিয়ে মৃত্যুবরণ করেন।

আলোর ঝলকানি আর লাইভ মিউজিকে মজেছিলেন দর্শক। কিন্তু সেই সময়েই ঘটে যায় সেই ভয়ঙ্কর ঘটনা। হাতে মাইক নিয়ে মঞ্চেই পড়ে যান পেদ্রো। সঙ্গে সঙ্গে নিকটস্থ হাসপাতালে তাকে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন পেদ্রোকে। চিকিৎসকরা জানান, হৃদরোগে আক্রান্ত হয়েই মৃত্যু হয়েছে তার।

ব্রাজিলের ফেইরা দে সান্তানা অঞ্চলে ঘটেছে এই ঘটনা। পেদ্রো তার স্ত্রী সুইলান ব্যারেটো এবং দুই মাস বয়সী কন্যা জোকে রেখে গেছেন।

এই গায়কের অকালমৃত্যুতে শোকে পাথর তার প্রিয়জনেরা। প্রকাশিত হয়েছে এক শোকবার্তাও। তাতে লেখা হয়েছে, “পেদ্রো এক হাসিখুশি মানুষ ছিলেন। বাবা-মায়ের একমাত্র ছেলে। একজন ভালো স্বামী ও একজন ভাল বাবাও ছিলেন একই সঙ্গে। তোমার গলায় গান বাঁচিয়ে রাখবেন তোমার স্ত্রী ও তোমার শিশু সন্তান। ”

সামাজিক যোগাযোগ মাধ্যমেও গায়কের স্মরণে নিজেদের শোক প্রকাশ করছেন ভক্ত-অনুরাগীরা। খবর অনুসারে, পেদ্রোর শেষকৃত্য হবে তার জন্মস্থান পোর্তো সেগুরো শহরে। তিনি থাকতেন সাও পাওলোর গুয়ারুলহোসে।

চীন কেন বাংলাদেশ থেকে কাঁঠাল নিতে চায়?
  • ২৮ জুন ২০২৬
পাঁচ দিনের সরকারি সফরে ইউরোপের দুই দেশে গেলেন সেনাপ্রধান
  • ২৮ জুন ২০২৬
এবার মার্তিনেজের গোল
  • ২৮ জুন ২০২৬
লো সেলসোর গোলে এগিয়ে আর্জেন্টিনা
  • ২৮ জুন ২০২৬
তরুণকে আটকে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি, ঢাবি শিক্ষার্থীসহ গ্র…
  • ২৮ জুন ২০২৬
পাগলা মসজিদের দানবাক্সে এবার মিলল রেকর্ড পরিমাণ টাকা
  • ২৮ জুন ২০২৬