কুয়েতের নতুন আমিরের নাম ঘোষণা

১৬ ডিসেম্বর ২০২৩, ০৮:৩৪ PM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ১২:৪৮ PM
শেখ মেশাল আল-আহমাদ আল-জাবের আল-সাবাহ

শেখ মেশাল আল-আহমাদ আল-জাবের আল-সাবাহ © ফাইল ফটো

কুয়েতের নতুন আমিরের নাম ঘোষণা করা হয়েছে। নতুন আমির হিসেবে দায়িত্ব পেয়েছেন ক্রাউন প্রিন্স ৮৩ বছর বয়সি শেখ মেশাল আল-আহমাদ আল-জাবের আল-সাবাহ। শেখ নাওয়াফ আল-আহমাদ আল-জাবের আল-সাবাহর মৃত্যুর কয়েক ঘণ্টার মধ্যেই নতুন আমিরের নাম ঘোষণা করে দেশটির মন্ত্রিসভা।

রাষ্ট্রীয় বার্তা সংস্থা কুনা জানিয়েছে, কুয়েতের মন্ত্রিসভায় প্রিন্স শেখ মেশাল আল-আহমদ আল-জাবের আল-সাবাহর নাম রাখা হয়েছে।

প্রতিবেদন থেকে জানা গেছে, ব্যাপক জনপ্রিয় শেখ নাওয়াফের মৃত্যুতে তার সৎ ভাই শেখ মেশাল আল-আহমদ আল-জাবের আল-সাবাহ কাতারের আমিরের দায়িত্ব গ্রহণ করেছেন। তার বয়স ৮৩ বছর।

প্রতিবেদন থেকে আরও জানা গেছে, তেলসমৃদ্ধ দেশ কুয়েতের আমির শেখ নাওয়াফ আল-আহমাদ আল-সাবাহ শনিবার (১৬ ডিসেম্বর) মারা গেছেন। তিন বছর ক্ষমতায় থাকার পর তিনি মারা গেছেন বলে জানিয়েছে কাতারের দ্য রয়েল কোর্ট। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর।

হাফ প্যান্ট পরায় অ্যাথলেট প্রশিক্ষককে মেট্রো স্টেশনে ঢুকতে …
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
গোপালগঞ্জে জুবায়ের হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
পুলিশের মাদকবিরোধী অভিযানে সাংবাদিকদের ওপর হামলা, অভিযোগ ঢা…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
লাইব্রেরিতে কথাকাটাকাটির জেরে কুবিতে দফায় দফায় সংঘর্ষ, আহত …
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
সুপারিশ পেয়েও নিয়োগ অনিশ্চিত, শিক্ষামন্ত্রীর কাছে গাইবান্…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
ক্ল্যারেন্ডন স্কলারশিপ নিয়ে পড়ুন অক্সফোর্ডে
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬