মোসাদ এজেন্টের মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান

১৬ ডিসেম্বর ২০২৩, ০৪:৩৩ PM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ১২:৪৮ PM

ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের এক এজেন্টের মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। শনিবার (১৬ ডিসেম্বর) সকালে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। খবর রয়টার্সের।
 
জানা গেছে, ওই ব্যক্তি ইরানের দক্ষিণ পূর্বাঞ্চলীয় প্রদেশ সিস্তান ও বেলুচিস্তানে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তি করে আসছিলেন। তবে ওই ব্যক্তির পরিচয় জানা যায়নি। তার বিরুদ্ধে জেনেশুনে শ্রেণিবদ্ধ তথ্য সংগ্রহ করা এবং এগুলো বিদেশি গোয়েন্দা সংস্থা বিশেষ করে মোসাদকে সরবরাহের অভিযোগ আনা হয়েছে।
 
অভিযোগে বলা হয়েছে, মৃত্যুদণ্ড কার্যকর করা ওই ব্যক্তি দেশের শৃঙ্খলা বিঘ্নিত করার লক্ষ্যে এবং ইসলামিক প্রজাতন্ত্রের বিরোধী দল ও সংগঠনের পক্ষে প্রচারণার জন্য কাজ করেছেন। এসব অপরাধে দোষী সাব্যস্ত করে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।
 
এর আগে কাতার থেকে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের কর্মকর্তাদের সরিয়ে নেয় ইসরায়েল। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় এক বিবৃতিতে জানায়, বন্দিবিনিময় নিয়ে আলোচনায় অচলাবস্থা দেখা দেওয়ায় নেতানিয়াহুর নির্দেশে দোহায় থাকা মোসাদের সদস্যদের দেশে ফিরে আসার আদেশ দিয়েছেন মোসাদপ্রধান ডেভিড বার্নিয়া।
চীন কেন বাংলাদেশ থেকে কাঁঠাল নিতে চায়?
  • ২৮ জুন ২০২৬
পাঁচ দিনের সরকারি সফরে ইউরোপের দুই দেশে গেলেন সেনাপ্রধান
  • ২৮ জুন ২০২৬
এবার মার্তিনেজের গোল
  • ২৮ জুন ২০২৬
লো সেলসোর গোলে এগিয়ে আর্জেন্টিনা
  • ২৮ জুন ২০২৬
তরুণকে আটকে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি, ঢাবি শিক্ষার্থীসহ গ্র…
  • ২৮ জুন ২০২৬
পাগলা মসজিদের দানবাক্সে এবার মিলল রেকর্ড পরিমাণ টাকা
  • ২৮ জুন ২০২৬