মৃত্যুদণ্ড হতে পারে ইমরান খানের—আশঙ্কা বোনের

১৫ ডিসেম্বর ২০২৩, ১২:০৭ AM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ১২:৪৯ PM
ইমরান খান

ইমরান খান © ফাইল

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআইয়ের চেয়ারম্যান ইমরান খানকে মৃত্যুদণ্ড দেওয়া হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তার বোন। বৃহস্পতিবার কারাগারের বাইরে  গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলার সময় এই আশঙ্কা ব্যক্ত করেন আলীমা খান।

রাষ্ট্রীয় গোপন নথি ফাঁসের এই মামলার বিচার কাজ শুরু হয়েছে আদিয়ালা কারাগারে। আলীমা খানের সন্দেহ হচ্ছে সুবিচার নিয়ে। তিনি মনে করেন, ইমরান খান সুবিচার পাবেন না।

এর আগের দিন সাইফার মামলায় অফিসিয়াল সিক্রেট অ্যাক্টের অধীনে ইমরান খানকে অভিযুক্ত করেছে বিশেষ আদালত। আদিলিয়া কারাগারে ভাইয়ের বিচার নিয়ে ইমরান খানের বোন বলেন, আদালত রুমের মধ্যেই ছোট ঘর তৈরি করা হয়েছে। কোন ভয়ের কারণে এই পরিস্থিতির তৈরি হয়েছে তা তিনি বুঝতে পারছেন না।

ইমরান খানের বোন বলেন, আমরা পুরো পরিবার যখন রুমের মধ্যে তখন বাইর থেকে তালা মেরে দেওয়া হয়। সেখান থেকে বেরিয়ে যাওয়ার পর তাদের ধাওয়া কারা হয় এবং হুমকি দেওয়া হয় তাদেরও কারাবন্দি করা হবে।

তিনি বলেন, কারাগারের মধ্যে বিশেষ আদালত বসিয়ে যে বিচার চলছে সেখানে গণমাধ্যমকে প্রবেশ করতে দেওয় হচ্ছে না। ফলে এভাবে সুষ্ঠু বিচার হতে পারে না। এমন পরিস্থিতিতে মনে হচ্ছে আমরা আমাদের দেশে নেই। অন্যকোনো দেশে বিচার হচ্ছে। আমাদের নিজ দেশে যা হচ্ছে তাতে আমরা হতবাক।

সূত্র: জিওটিভি  

‘ডেঙ্গু বেয়াদবগুলা অবস্থান বদলেছে—এখন ময়লা পানিতেও ডিম পাড়ে…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
মালয়েশিয়ায় আন্তর্জাতিক উদ্ভাবনী প্রতিযোগিতায় পাবনার ফিহা হু…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
ঈদের দিনে রিডিং রুমে অঝোরে কান্না, পাঁচ কিলোমিটার হেঁটে টিউ…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
সিনিয়র স্টাফ নার্স নিয়োগে বিজ্ঞপ্তি ঢাকা বিশ্ববিদ্যালয়ে, আব…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
ভোলায় ডোবা থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার, সন্দেহভাজনের ঘরে আগ…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
সেন্ট্রাল ইউনিভার্সিটি ভিসির দায়িত্ব নিলেন ঢাবি অধ্যাপক লুৎ…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬