হামাসের টানেলে সাগরের লবণাক্ত পানি ঢালতে শুরু করেছে ইসরায়েল

১৩ ডিসেম্বর ২০২৩, ০১:০৪ PM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ১২:৫২ PM
টানেল

টানেল © সংগৃহীত

ফিলিস্তিনের গাজায় স্বাধীনতাকামী সংগঠন হামাসের টানেলে সাগরের লবণাক্ত পানি ঢালতে শুরু করেছে ইসরায়েলি বাহিনী। কয়েকসপ্তাহ ধরে এ প্রক্রিয়া চলতে পারে। জানিয়েছে ওয়াল স্ট্রিট জার্নাল।

টানেলে পানি ঢালার খবর নিয়ে ওয়াশিংটনে এক সংবাদ সম্মেলন আয়োজন করা হয়েছিল। সেখানে ওয়াল স্ট্রিট জার্নাল ও এবিসি নিউজের প্রতিবেদনের ব্যাপারে বাইডেনের কাছে জানতে চাওয়া হয়। তবে বাইডেন সরাসরি কিছু বলতে রাজি হননি। শুধু বলেছেন, ইসরায়েল থেকে হামাসের হাতে আটক হওয়া ব্যক্তিদের কেউ ওই সুড়ঙ্গগুলোতে নেই বলে তাঁকে আশ্বস্ত করা হয়েছে।

বাইডেন প্রশাসনের কয়েক কর্মকর্তা ওয়াল স্ট্রিট জার্নালকে বলেছেন, পানি ঢালার মধ্য দিয়ে সুড়ঙ্গগুলো ধ্বংস করা সম্ভব হতে পারে। ইসরায়েলের ধারণা, এসব সুড়ঙ্গে হামাস জিম্মি ও যোদ্ধাদের লুকিয়ে রাখে। সেখানে হামাসের অস্ত্রভান্ডারও আছে।

আরও পড়ুন: নিশ্চিত মৃত্যু থেকে যেভাবে বেঁচে ফিরেন আয়রন ডোম হ্যাক করা ওমর

এর আগে হামাসের টানেলগুলো সমুদ্রের পানিতে প্লাবিত করার কথা ইসরায়েল বিবেচনা করছে বলে জানা যায়। তখন আন্তর্জাতিকভাবে স্বীকৃত ফিলিস্তিন সরকার কর্তৃপক্ষ (পিএ) সতর্ক করে বলে, যদি গাজায় পাম্পের মাধ্যমে সুড়ঙ্গগুলো সমুদ্রের পানি দিয়ে ভরা হয়, তাহলে পুরো গাজার ওপর তার নেতিবাচক প্রভাব পড়বে। সুড়ঙ্গে পানি দিলে এগুলোর আশপাশে যেসব ভবন আছে, সেগুলো ধসে পড়বে। যার মধ্যে আবাসিক ভবনও রয়েছে।

বিশেষজ্ঞদের কেউ আবার উদ্বেগ জানিয়ে বলেন, সাগরের লবণাক্ত পানি ঢালার কারণে গাজায় মিঠাপানির সরবরাহব্যবস্থা ঝুঁকির মুখে পড়তে পারে।

ব্র্যাক ইউনিভার্সিটিতে সিলভার জুবিলি গবেষণা সম্মেলন অনুষ্ঠিত
  • ১৫ নভেম্বর ২০২৬
বিইউবিটিতে অনুষ্ঠিত হলো জাতীয় রোবটিকস প্রতিযোগিতা ‘ফাস্টরোব…
  • ১৫ নভেম্বর ২০২৬
সস্ত্রীক বরখাস্ত হলেন সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা
  • ১৫ নভেম্বর ২০২৬
উপাচার্যের আপত্তির মধ্যেই চুয়েটে ৫৫ দিন পর পরীক্ষা শুরু
  • ১৫ নভেম্বর ২০২৬
এআইইউবির সঙ্গে ইন্দোনেশিয়ার টেলকম ইউনিভার্সিটির সমঝোতা স্মা…
  • ১৫ নভেম্বর ২০২৬
আইইউবিএটিতে বিশ্ব টেকসই দিবস পালিত
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950