বিশ্ববিদ্যালয়ে প্রতিবাদে নিষেধাজ্ঞা, করলেই বহিষ্কার

১২ ডিসেম্বর ২০২৩, ০৯:০১ AM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ১২:৫৩ PM
জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়

জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয় © সংগৃহীত

ভারতের জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের (জেএনইউ) একাডেমিক ভবনের ১০০ মিটারের মধ্যে দেয়ালে পোস্টার লাগালে বা মানববন্ধনের জন্য দাঁড়ালে ২০ হাজার রুপি পর্যন্ত জরিমানা বা বহিষ্কার করা হতে পারে। বিশ্ববিদ্যালয়ের একটি নতুন অধ্যাদেশে এমনটি জানানো হয়েছে। এনডিটিভি এক প্রতিবেনে এ খবর জানিয়েছে।

এ বছর অক্টোবরে জেএনইউয়ের স্কুল অব ল্যাঙ্গুয়েজ ভবনের দেয়ালে একটি ‘ভারতীয় জাতীয়তা বিরোধী’ স্লোগান লেখার পর থেকেই ক্যাম্পাসে মতপ্রকাশে নানা বাধা ও নিষেধাজ্ঞা আসছে। নতুন এই নির্দেশনা তারই অংশ।

অধ্যাদেশে আরও বলা হয়, বিনা অনুমতিতে বিদায় অনুষ্ঠান, নবীন বরণ সহ যে কোন অনুষ্ঠানে কর্তৃপক্ষের অনুমতি না দিলে ৬ হাজার ভারতীয় রুপি জরিমানা করা হবে। তাছাড়া বিশ্ববিদ্যালয়ের যে কোনো আবাসিক ভবনের আশেপাশেও কোন ধরণের সভা সমাবেশের ওপরেও নিষেধাজ্ঞা দেয়া হয়। আর কোনো ধর্ম, বর্ণ বা সম্প্রদায়ের প্রতি উস্কানি ও ‘দেশবিরোধী’ কার্যকলাপের জন্য ১০ হাজার রুপি জরিমানা করা হবে।  

নতুন এই নিয়মে বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠনগুলো ক্ষোভ প্রকাশ করেছে। সংগঠনগুলো বলছে, এমন নিয়ম ক্যাম্পাসে ভিন্নমতকে দমন করার একটি প্রচেষ্টা। তাছাড়া জেএনইউর কয়েক দশকের জেএনইউ ক্যাম্পাসের প্রাণবন্ত সংস্কৃতিকে গলা টিপে হত্যার পরিকল্পনার একটি অংশ হিসবে দেখছে ছাত্ররা।

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ৬ষ্ঠ সমাবর্তন ২২ মার্চ
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
প্রাথমিকের নিয়োগপত্র ধাপে ধাপে পাবেন প্রার্থীরা, তবে...
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
মাউশির ৬১০ পদের ফল দ্রুত প্রকাশের দাবি, ডিসি কার্যালয়ে কার্…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
হাফ প্যান্ট পরায় অ্যাথলেট প্রশিক্ষককে মেট্রো স্টেশনে ঢুকতে …
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
গোপালগঞ্জে জুবায়ের হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
পুলিশের মাদকবিরোধী অভিযানে সাংবাদিকদের ওপর হামলা, অভিযোগ ঢা…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬