ইরাকের বিশ্ববিদ্যালয়ে আগুনে ১৪ জন নিহত

০৯ ডিসেম্বর ২০২৩, ০২:১৯ PM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ১২:৫৫ PM
ইরাকের কুর্দিস্তানের একটি বিশ্ববিদ্যালয়ের আবাসিক ভবনে আগুন লাগে

ইরাকের কুর্দিস্তানের একটি বিশ্ববিদ্যালয়ের আবাসিক ভবনে আগুন লাগে © ইন্টারনেট

ইরাকের উত্তরাঞ্চলীয় কুর্দিস্তানের একটি বিশ্ববিদ্যালয়ের আবাসিক ভবনে ভয়াবহ আগুনে ১৪ জন নিহত হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষের বরাতে এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি।

কুর্দি টেলিভিশন চ্যানেল রুদাও’র ভিডিও ফুটেজে ভবনের সামনে দমকল কর্মীদের আগুন নিয়ন্ত্রণে কাজ করতে দেখা যাচ্ছে। সেখানে সোরান ইউনিভার্সিটির একাডেমিক কর্মী ও শিক্ষার্থীরা থাকতেন। 

প্রাথমিক তদন্তে জানা গেছে, ‘বৈদ্যুতিক শর্ট সার্কিট’ থেকে এ আগুনের সূত্রপাত হয়। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইএনএ জানিয়েছে, স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ ১৪ জন নিহত ও ১৮ জন আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে।

আরো পড়ুন: ‘অ্যানিম্যাল’ দেখে ভয়ে কান্নাকাটি ছাত্রীর, বেরিয়ে গেল হল থেকে

ভবনের তৃতীয় এবং চতুর্থ তলায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। স্বায়ত্তশাসিত কুর্দিস্তান অঞ্চলের প্রধানমন্ত্রী মাসরুর বারজানি আগুনের কারণ জানার জন্য তদন্ত করতে বলেছেন।

সাংবাদিক পেটানোর পরদিনই তিতুমীর কলেজ ছাত্রদলের কমিটি বিলুপ্ত
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
স্কলারশিপ নিয়ে পড়ুন দক্ষিণ কোরিয়ায়, আবেদন স্নাতকোত্তর-পিএই…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ৬ষ্ঠ সমাবর্তন ২২ মার্চ
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
প্রাথমিকের নিয়োগপত্র ধাপে ধাপে পাবেন প্রার্থীরা, তবে...
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
মাউশির ৬১০ পদের ফল দ্রুত প্রকাশের দাবি, ডিসি কার্যালয়ে কার্…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
হাফ প্যান্ট পরায় অ্যাথলেট প্রশিক্ষককে মেট্রো স্টেশনে ঢুকতে …
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬