‘অ্যানিম্যাল’ দেখে ভয়ে কান্নাকাটি ছাত্রীর, বেরিয়ে গেল হল থেকে

০৯ ডিসেম্বর ২০২৩, ০১:৫১ PM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ১২:৫৫ PM
রণবীর কপূর অভিনীত ‘অ্যানিম্যাল’ সিনেমা নিয়ে বিতর্ক বাড়ছে

রণবীর কপূর অভিনীত ‘অ্যানিম্যাল’ সিনেমা নিয়ে বিতর্ক বাড়ছে © আনন্দবাজার

রণবীর কাপূর, রশ্মিকা মন্দানা ও অনিল কাপূর অভিনীত বলিউডের ছবি ‘অ্যানিম্যাল’ গত ১ ডিসেম্বর মুক্তি পেয়েছে। এরপর থেকে বক্স অফিসে ঝড় তুলেছে। এক সপ্তাহেই সন্দীপ রেড্ডি বঙ্গা পরিচালিত ছবি ৫০০ কোটির ক্লাবে প্রবেশ করেছে। বাণিজ্যিক সাফল্য যেমন বৃদ্ধি পাচ্ছে, তেমনই পাল্লা দিয়ে এ সিনেমা ঘিরে বাড়ছে বিতর্ক।

উগ্র পৌরুষ, নারীবিদ্বেষ, হিংসা সবই রয়েছে এ ছবিতে। এ বার ছবি দেখতে গিয়ে ভয় পেয়ে সিনেমা হলেই কান্নাকাটি শুরু করে এক সংসদ সদস্যের স্কুলপড়ুয়া মেয়ে। কাঁদতে কাঁদতে বেরিয়ে যায় হল থেকে। এর সংসদে চিৎকার করতে থাকেন সংসদ সদস্য মা। খবর: আনন্দবাজার।

ভারতের ছত্তীসগঢ়ের কংগ্রেস সংসদ সদস্য রঞ্জিত রঞ্জনের মেয়ে বন্ধুদের সঙ্গে হলে রণবীরের ‘অ্যানিম্যাল’ দেখতে যায়। তবে পুরো দেখা হয়নি। এমন প্রভাব পড়ে যে, কাঁদতে কাঁদতে হল থেকে বেরিয়ে পড়ে সে। এর পর আর চুপ করে থাকতে পারেননি রঞ্জিত রঞ্জন।

আরো পড়ুন: ১৩ দেশের ৩৭ ব্যক্তির ওপর মার্কিন ভিসা নিষেধাজ্ঞা

সংসদে তোলপাড় ফেলে দেন ছবিটিকে নিয়ে। রঞ্জিত বলেন, ‘জঘন্য গল্প। আমার মেয়েটাকে কাঁদিয়ে ছেড়েছে ছবিটা। সমাজের প্রতিচ্ছবি সিনেমা। ছোট থেকে সিনেমা দেখেই বড় হই আমরা। নতুন প্রজন্মের ছেলেমেয়েরা প্রভাবিত হয়। ‘কবীর সিং’ থেকে শুরু করে ‘পুষ্পা’, এবং এখন ‘অ্যানিম্যাল’।’

তিনি বলেন, ‘আমার মেয়ে দ্বিতীয় বর্ষের ছাত্রী। বান্ধবীদের সঙ্গে অ্যানিম্যাল দেখতে গিয়েছিল হলে। কেঁদে বেরিয়ে এসেছে, পুরো সিনেমা দেখতে পারেনি। এ ধরনের ছবি ভবিষ্যৎ প্রজন্মের ওপর শুধু খারাপ প্রভাবই ফেলতে পারে।’ কীভাবে সেন্সর বোর্ড ছাড়পত্র দিল, তা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।

ব্র্যাক ইউনিভার্সিটিতে সিলভার জুবিলি গবেষণা সম্মেলন অনুষ্ঠিত
  • ১৫ নভেম্বর ২০২৬
বিইউবিটিতে অনুষ্ঠিত হলো জাতীয় রোবটিকস প্রতিযোগিতা ‘ফাস্টরোব…
  • ১৫ নভেম্বর ২০২৬
সস্ত্রীক বরখাস্ত হলেন সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা
  • ১৫ নভেম্বর ২০২৬
উপাচার্যের আপত্তির মধ্যেই চুয়েটে ৫৫ দিন পর পরীক্ষা শুরু
  • ১৫ নভেম্বর ২০২৬
এআইইউবির সঙ্গে ইন্দোনেশিয়ার টেলকম ইউনিভার্সিটির সমঝোতা স্মা…
  • ১৫ নভেম্বর ২০২৬
আইইউবিএটিতে বিশ্ব টেকসই দিবস পালিত
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950