মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের ছেলের বিরুদ্ধে আবার মামলা

০৮ ডিসেম্বর ২০২৩, ০৫:৪০ PM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ১২:৫৬ PM
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও তার ছেলে হান্টার বাইডেন

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও তার ছেলে হান্টার বাইডেন © সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ছেলে হান্টার বাইডেনের বিরুদ্ধে এবার কর ফাঁকির মামলা করা হয়েছে। মামলাটি করেছেন কেন্দ্রীয় প্রসিকিউটররা। এ নিয়ে দ্বিতীয়বার মামলার মুখে পড়লেন প্রেসিডেন্টপুত্র।

অভিযোগপত্রে তিনটি অপরাধ এবং ছয়টি অপকর্মের কথা উল্লেখ করা হয়েছে, যার মধ্যে রয়েছে কর দাখিল ও পরিশোধে ব্যর্থতা, ভুয়া ট্যাক্স রিটার্ন এবং মূল্যায়ন ফাঁকি। এর আগে গত সেপ্টেম্বরে আগ্নেয়াস্ত্র মামলায় অভিযুক্ত হয়েছিলেন ৫৩ বছর বয়সী হান্টার বাইডেন।

মামলার অভিযোগে বলা হয়েছে, ২০১৬ থেকে ২০১৯ সালের মধ্যে অন্তত ১৪ লাখ মার্কিন ডলার কর ফাঁকি দিয়েছেন হান্টার বাইডেন। তবে বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) রাতে হান্টারের আইনজীবী দাবি করেছেন, তার মক্কেলের বিরুদ্ধে তোলা নতুন অভিযোগগুলো ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’। নতুন অভিযোগপত্রে প্রেসিডেন্ট জো বাইডেনের নাম উল্লেখ নেই এবং হোয়াইট হাউজ এখনো এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।

ক্যালিফোর্নিয়ায় ৫৬ পৃষ্ঠার অভিযোগপত্রে প্রসিকিউটররা দাবি করেছেন, হান্টার বাইডেন মাদক, সঙ্গী, প্রেমিকা, বিলাসবহুল হোটেল, ভাড়ার সম্পত্তি, ব্যয়বহুল গাড়ি, পোশাকসহ অন্যান্য ব্যক্তিগত অনুষঙ্গের পেছনে বিপুল অর্থ ব্যয় করেছেন। কিন্তু কর দেননি। হান্টার বাইডেন ২০১৬ থেকে ২০২০ সালের মধ্যে ব্যক্তিগতভাবে ৭০ লাখ ডলারের বেশি আয় করেছিলেন। কিন্তু ‘ইচ্ছাকৃতভাবে’ ২০১৬, ২০১৭, ২০১৮ ও ২০১৯ সালের কর সময়মতো পরিশোধ করতে ব্যর্থ হন।

যুক্তরাষ্ট্রের আইন অনুসারে, করফাঁকির মামলায় দোষী সাব্যস্ত হলে ১৭ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে বাইডেন পুত্রের।

মাউশির ৬১০ পদের ফল দ্রুত প্রকাশের দাবি, ডিসি কার্যালয়ে কার্…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
হাফ প্যান্ট পরায় অ্যাথলেট প্রশিক্ষককে মেট্রো স্টেশনে ঢুকতে …
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
গোপালগঞ্জে জুবায়ের হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
পুলিশের মাদকবিরোধী অভিযানে সাংবাদিকদের ওপর হামলা, অভিযোগ ঢা…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
লাইব্রেরিতে কথাকাটাকাটির জেরে কুবিতে দফায় দফায় সংঘর্ষ, আহত …
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
সুপারিশ পেয়েও নিয়োগ অনিশ্চিত, শিক্ষামন্ত্রীর কাছে গাইবান্…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬