গাজায় নিহতের সংখ্যা ছাড়াল ১৭ হাজার

০৮ ডিসেম্বর ২০২৩, ০৯:০৭ AM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ১২:৫৬ PM
এক ফিলিস্তিনির লাশ সামনে নিয়ে স্বজনদের আহাজারি

এক ফিলিস্তিনির লাশ সামনে নিয়ে স্বজনদের আহাজারি © সংগৃহীত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে দখলদার ইসরায়েলি বর্বর হামলায় নিহতের সংখ্যা ছাড়িয়েছে ১৭ হাজার। নিহতদের মধ্যে ৭০ শতাংশই নারী ও শিশু। এছাড়া হামলায় আহত হয়েছেন আরও ৪৬ হাজার ফিলিস্তিনি। বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে তুরস্কের বার্তাসংস্থা আনাদোলু এজেন্সি।

ভূখণ্ডটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে আনাদুলু এজেন্সি জানায়, গত ৭ অক্টোবর থেকে গাজা উপত্যকায় চলমান ইসরায়েলি হামলায় নিহত ফিলিস্তিনির সংখ্যা বেড়ে ১৭ হাজার ১৭৭ জনে পৌঁছেছে বলে বৃহস্পতিবার অবরুদ্ধ এই ।

মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল-কুদরা এক সংবাদ সম্মেলনে বলেন, ‘নিহতদের মধ্যে প্রায় ৭০ শতাংশই শিশু ও নারী।’ তিনি বলেন, অবরুদ্ধ এই ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলি হামলায় আরও ৪৬ হাজার মানুষ আহত হয়েছেন।

আশরাফ আল-কুদরা বলেছেন, ‘ইসরায়েলি হামলায় কমপক্ষে ২৯০ জন চিকিৎসক নিহত হয়েছেন, ১০২টি অ্যাম্বুলেন্স ধ্বংস হয়ে গেছে এবং ১৬০টি স্বাস্থ্যসেবা কেন্দ্রকে হামলার লক্ষ্যবস্তু করা হয়েছে। এছাড়া ২০টি হাসপাতাল এবং ৪৬টি প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যা কেন্দ্রকে পরিষেবা বন্ধ করতে বাধ্য করা হয়েছে।’

তিনি বলেন, ‘চলমান হামলা এবং যোগাযোগ বিচ্ছিন্নতার কারণে আমরা ইসরায়েলি হামলায় নিহত ব্যক্তি ও আহতের সংখ্যা গণনা করতে অসুবিধার সম্মুখীন হচ্ছি।’

উল্লেখ্য, গত ৭ অক্টোবর হামাসের নজিরবিহীন আন্তঃসীমান্ত হামলার পর থেকে ইসরায়েল গাজা উপত্যকায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে। ইসরায়েলি এই হামলায় হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জাসহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে।

মাঝে হামাসের সাথে এক সপ্তাহব্যাপী মানবিক বিরতির পর গত শুক্রবার থেকে গাজা উপত্যকায় পুনরায় বিমান ও স্থল হামলা শুরু করে ইসরায়েল। বিরতির পর শুরু হওয়া এই অভিযানে গাজায় হামলা আরও তীব্র করেছে দখলদার সেনারা।

ময়মনসিংহে চাল ব্যবসায়ীকে হত্যার রহস্য উদঘাটন, হত্যাকারী গ্র…
  • ২৯ মার্চ ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে ভিভো, কর্মস্থল ঢাকা
  • ২৯ মার্চ ২০২৬
সাতক্ষীরার শ্যামনগরে ২০০ লিটার ডিজেল জব্দ
  • ২৯ মার্চ ২০২৬
পে-স্কেলের বাস্তবায়নের দাবিতে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চান সর…
  • ২৯ মার্চ ২০২৬
সচিবালয়ের বিভিন্ন দফতরে আকস্মিক সফরে প্রধানমন্ত্রী
  • ২৯ মার্চ ২০২৬
বহিষ্কারের পর নয়াপল্টনে নিজের ওপর হামলার অভিযোগ ছাত্রদল নে…
  • ২৯ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence