গাজায় স্কুলে ফের ইসরায়েলি হামলা, নিহত ২৫

০৬ ডিসেম্বর ২০২৩, ০৯:০৮ AM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ১২:৫৮ PM
গাজার একটি স্কুল গুড়িয়ে দেয় ইসরায়েল

গাজার একটি স্কুল গুড়িয়ে দেয় ইসরায়েল © ফাইল ছবি

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডের একটি স্কুলে ফের হামলা চালিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। এতে অন্তত ২৫ জন নিহত হয়েছেন। হামলার শিকার ওই স্কুলটিতে বাস্তুচ্যুত লোকেরা আশ্রয় নিয়েছিলেন। বুধবার (৬ ডিসেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।

প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ গাজার একটি স্কুলে হামলায় মঙ্গলবার অন্তত ২৫ জন নিহত হয়েছেন বলে হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। চলমান যুদ্ধের কারণে ওই স্কুলটিতে বহু বাস্তুচ্যুত ফিলিস্তিনি আশ্রয় নিয়েছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, খান ইউনিসের মাআন স্কুলের ধ্বংসস্তূপের নীচ থেকে কয়েক ডজন আহত ব্যক্তি এবং মৃতদেহ উদ্ধার করে শহরের নাসের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। খান ইউনিস হচ্ছে গাজার দ্বিতীয় বৃহত্তম শহর। গত বেশ কয়েকদিন ধরে ইসরায়েলি সেনাবাহিনী এই শহরটিতে তীব্র বোমাবর্ষণ করে চলেছে।

এছাড়া মঙ্গলবার খান ইউনিস এবং কেন্দ্রে অবস্থিত নুসেইরাত শরণার্থী শিবিরে ইসরায়েলি বিমান বাহিনীর হামলায় আরও ৫০ জন নিহত হয়েছেন। আগের দিন সোমবার উপত্যকার উত্তরাঞ্চলে দু’টি স্কুলে বোমা বর্ষণ করেছিল ইসরায়েল, সেই অভিযানেও নিহতের সংখ্যা ছিল ৫০ জন।

ফিলিস্তিনের সরকারি বার্তা সংস্থা ওয়াফা নিউজ জানিয়েছে, মঙ্গলবারের হামলায় নিহতদের মধ্যে ৪০ জন খান ইউনিস শহরের এবং ১০ জন নুসেইরাত শরণার্থী শিবিরের।

ফেসবুকে তিনবার আলহামদুলিল্লাহ লিখলেন বিএনপি নেত্রী—একবার এম…
  • ২০ এপ্রিল ২০২৬
ক্ল্যারেন্ডন স্কলারশিপে উচ্চশিক্ষার সুযোগ অক্সফোর্ড ইউনিভার…
  • ২০ এপ্রিল ২০২৬
টোকিওয়ে বৈশাখী মেলায় বাংলাদেশের সংস্কৃতি তুলে ধরলেন ড. সবুর…
  • ২০ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠান প্রধান নিয়োগের ভাইভা হতে পারে এআই সিস্টেমে
  • ২০ এপ্রিল ২০২৬
ইন্টারন্যাশনাল আইডিয়া প্রতিনিধিদলের সঙ্গে বিরোধীদলীয় নেতার…
  • ২০ এপ্রিল ২০২৬
এসএসসির ফল প্রকাশ এগিয়ে আনার প্রশ্নে যা বললেন শিক্ষামন্ত্রী
  • ২০ এপ্রিল ২০২৬