নেলসন ম্যান্ডেলার দশম মৃত্যুবার্ষিকী আজ

০৫ ডিসেম্বর ২০২৩, ০৯:০২ AM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ১২:৫৯ PM
 নেলসন ম্যান্ডেলা

নেলসন ম্যান্ডেলা © সংগৃহীত

দক্ষিণ আফ্রিকার বর্ণবাদবিরোধী আন্দোলনের বিপ্লবী, রাজনৈতিক নেতা এবং দেশটিতে গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রথম প্রেসিডেন্ট নেলসন ম্যান্ডেলার দশম মৃত্যুবার্ষিকী আজ। 

নেলসন ম্যান্ডেলার জন্ম ১৯১৮ সালের ১৮ জুলাই দক্ষিণ আফ্রিকার এম্ভেজে গ্রামে। ম্যান্ডেলা ছিলেন দক্ষিণ আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট। বর্ণবাদের অবসান ঘটিয়ে বহুবর্ণভিত্তিক গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। বর্ণবাদবিরোধিতা তথা মানবাধিকার আন্দোলনের প্রতীক হয়ে ওঠা নেলসন ম্যান্ডেলা ২৫০টিরও বেশি পুরস্কার পেয়েছেন।

১৯৯৪ থেকে ১৯৯৯ খ্রিস্টাব্দ পর্যন্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন তিনি। কিংবদন্তিদের কিংবদন্তি ম্যান্ডেলা ফোর্ট হেয়ার বিশ্ববিদ্যালয় ও উইটওয়াটারস্র্যান্ড বিশ্ববিদ্যালয়ে আইন বিষয়ে পড়াশুনা করেন এবং জোহানেসবার্গে আইনজীবী হিসেবে কর্মজীবন শুরু করেন। সেখানে তিনি উপনিবেশ-বিরোধী কার্যক্রম ও আফ্রিকান জাতীয়তাবাদী রাজনীতিতে জড়িয়ে পড়েন এবং ১৯৪৩ সালে আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসে যোগ দেন ও ১৯৪৪ সালে ইয়ুথ লিগ প্রতিষ্ঠায় সক্রিয় ভূমিকা পালন করেন। তিনি সশস্ত্র সংগঠন উমখন্তো উই সিযওয়ের নেতা হিসাবে বর্ণবাদবিরোধী আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নেন।

ম্যান্ডেলার রাজনৈতিক জীবনের প্রথমভাগে তিনি মহাত্মা গান্ধির দর্শন দ্বারা প্রভাবিত হন। দক্ষিণ আফ্রিকার বর্ণবাদবিরোধী কর্মীরা আন্দোলনের প্রথম দিকে গান্ধির অহিংস আন্দোলনের নীতিকে গ্রহণ করে বর্ণবাদের বিরোধিতা করেছিল। 

ম্যান্ডেলাও প্রথম থেকেই অহিংস আন্দোলনের পক্ষপাতী ছিলেন। কিন্তু দক্ষিণ আফ্রিকার বর্ণবাদী শ্বেতাঙ্গ সরকার ১৯৫৬ খ্রস্টাব্দের ৫ ডিসেম্বর তারিখে ম্যান্ডেলাসহ ১৫০ জন বর্ণবাদবিরোধী কর্মীকে দেশদ্রোহিতার অপরাধে গ্রেপ্তার করে। এই মামলাটি সুদীর্ঘ ৫ বছর ধরে (১৯৫৬-১৯৬১) চলে, কিন্তু মামলার শেষে সব আসামি নির্দোষ প্রমাণিত হন। ৯৫ বছর বয়সে শ্বাসতন্ত্রে সংক্রমণের কারণে ২০১৩  সালে মৃত্যু হয় তার।

ব্যারিস্টার সোলায়মান তুষারের গবেষণামূলক বই, ‘বাংলাদেশ আফটা…
  • ২৮ জুন ২০২৬
তিন দাবিতে ঢাবি নারী শিক্ষার্থীদের স্মারকলিপি প্রদান
  • ২৮ জুন ২০২৬
ড্যাফোডিল ইউনিভার্সিটিতে বিশ্বকাপের ম্যাচ দেখলেন আর্জেন্টিন…
  • ২৮ জুন ২০২৬
শিশুখেলনাসহ ছয় পণ্যের মান নির্ধারণ—মানহীন পণ্য উৎপাদন, আমদা…
  • ২৮ জুন ২০২৬
স্পারসো পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
  • ২৮ জুন ২০২৬
হাসপাতাল চালুর দাবিতে একাডেমিক ভবনে তালা ঝুলিয়ে শিক্ষার্থীদ…
  • ২৮ জুন ২০২৬