দক্ষিণ গাজায় স্থল অভিযান শুরু ইসরায়েলের, হামাস কমান্ডারকে হত্যা

০৪ ডিসেম্বর ২০২৩, ১০:২৮ AM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ১২:৫৯ PM

© বিবিসি

গাজায় স্থলপথে অভিযান চালাতে এর দক্ষিণে ঢুকে পড়েছে ইসরায়েলি বাহিনী। আকাশপথে হামলার পাশাপাশি ট্যাংক নিয়ে সেখানে অভিযান চালানো হচ্ছে। গাজা নগরীতে হামাসের একজন কমান্ডারকে হত্যার কথা জানিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী। ইসরায়েলের সেনাবাহিনী পরিচালিত রেডিওতে বলা হয়েছে, খান ইউনিসের উত্তরাঞ্চলে অভিযান চালানো হচ্ছে। খান ইউনিসের পার্শ্ববর্তী অঞ্চলে স্থল হামলায় অংশ নেওয়া একটি ট্যাংকের ছবি বিবিসির কাছে এসেছে। বিবিসি ওই ছবির সত্যতা যাচাই করে দেখেছে।

পরে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর প্রধান (আইডিএফ) লেফটেন্যান্ট জেনারেল হেরজি হালেভি সেনাদের উদ্দেশে বলেছেন, ইসরায়েলি সেনারা দক্ষিণ গাজায় ‘দৃঢ় ও পুঙ্খানুপুঙ্খভাবে’ লড়াইয়ে অংশ নিয়েছে। তিনি বলেন, ‘আগে আমরা উত্তর গাজায় জোরালো ও পুঙ্খানুপুঙ্খভাবে লড়াই করেছি। এখন দক্ষিণ গাজায় তা করা হচ্ছে।’

গাজায় ইসরায়েলের টানা ৪৭ দিনের হামলার পর গত ২৪ নভেম্বর প্রথম দফায় চার দিনের যুদ্ধবিরতি কার্যকর হয়। এ যুদ্ধবিরতিতে মধ্যস্থতা করে কাতার, মিসর ও যুক্তরাষ্ট্র। দুই দফায় মোট তিন দিন বাড়ানো হয় যুদ্ধবিরতির মেয়াদ। যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে আন্তর্জাতিক চাপ ও হামাসের পক্ষ থেকে নতুন করে প্রস্তাব দেওয়া সত্ত্বেও রাজি হয়নি ইসরায়েল। গত শুক্রবার সকাল থেকে গাজায় আবার হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী।

ভিটামিন এ-প্লাস ক্যাম্পেইন শুরু, ৬ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের…
  • ২৮ জুন ২০২৬
বাবার কবর খুঁড়তে গিয়ে প্রতিবেশীদের হামলায় ভাই-বোন জখম, গ্রে…
  • ২৮ জুন ২০২৬
এইচএসসির কেন্দ্রগুলো শতভাগ নকলমুক্ত ও প্রভাবমুক্ত থাকবে: শি…
  • ২৮ জুন ২০২৬
নতুন শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শুরু কবে জানালেন শিক্ষামন্ত্রী
  • ২৮ জুন ২০২৬
রাউন্ড অব ৩২-এ কে কার মুখোমুখি, কার খেলা কখন
  • ২৮ জুন ২০২৬
জেলা প্রশাস‌কের হস্ত‌ক্ষে‌পে রক্ষা পে‌ল শতবর্ষী বটগাছ
  • ২৮ জুন ২০২৬