ফিলিপাইনে ৭.৫ মাত্রার ভূমিকম্প

০২ ডিসেম্বর ২০২৩, ১০:০১ PM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ০১:০১ PM

© প্রতীকী ছবি

আজ শনিবার ফিলিপাইনের মিন্দানাওতে ৭ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। এর কেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে ৬৩ কিমি গভীরে। এই ভূমিকম্পের ফলে শিগগির ফিলিপাইন ও জাপানে সুনামি আঘান হানবে বলে আশঙ্কা করা হচ্ছে।  

ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টারের (ইএমএসসি) বরাত দিয়ে বার্তাসংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

ফিলিপাইন সিসমোলজি এজেন্সি জানিয়েছে, সুনামির ঢেউ ফিলিপাইনে স্থানীয় সময় মধ্যরাতের মধ্যে আঘাত হানতে পারে এবং কয়েক ঘণ্টা ধরে চলতে পারে।

জাপানি সম্প্রচারমাধ্যম এনএইচকে জানিয়েছে, জাপানে সুনামির আঘাত কিছুটা পরে আসবে। স্থানীয় সময় রোববার রাত দেড়টা নাগাদ ১ মিটার (৩ ফুট) উচ্চতার সুনামির ঢেউ জাপানের পশ্চিম উপকূলে পৌঁছবে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস অনুসারে, ভূমিকম্পটি ৭ দশমিক ৬ মাত্রার ছিল এবং এর কেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে ৩২ কিলোমিটার গভীরে। বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টার দিকে এটি আঘাত হানে।

সাংবাদিক পেটানোর পরদিনই তিতুমীর কলেজ ছাত্রদলের কমিটি বিলুপ্ত
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
স্কলারশিপ নিয়ে পড়ুন দক্ষিণ কোরিয়ায়, আবেদন স্নাতকোত্তর-পিএই…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ৬ষ্ঠ সমাবর্তন ২২ মার্চ
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
প্রাথমিকের নিয়োগপত্র ধাপে ধাপে পাবেন প্রার্থীরা, তবে...
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
মাউশির ৬১০ পদের ফল দ্রুত প্রকাশের দাবি, ডিসি কার্যালয়ে কার্…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
হাফ প্যান্ট পরায় অ্যাথলেট প্রশিক্ষককে মেট্রো স্টেশনে ঢুকতে …
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬