জাকির নায়েককে সাড়ে ৩ কোটি টাকা ক্ষতিপূরণ দিলেন সাবেক উপমুখ্যমন্ত্রী

০১ ডিসেম্বর ২০২৩, ০৫:১৩ PM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ০১:০২ PM
জাকির নায়েক ও রামাস্বামী পালানিসামি

জাকির নায়েক ও রামাস্বামী পালানিসামি © সংগৃহীত

মানহানির ক্ষতিপূরণ হিসেবে ভারতীয় ইসলামী চিন্তাবিদ ও ধর্মপ্রচারক জাকির নায়েককে মালয়েশিয়ান ১৫ লাখ ২০ হাজার রিঙ্গিত (বাংলাদেশি মুদ্রায় সাড়ে ৩ কোটি টাকার বেশি) পরিশোধ করেছেন দেশটির পেনাং রাজ্যের সাবেক উপমুখ্যমন্ত্রী রামাস্বামী পালানিসামি। দেশটির সংবাদমাধ্যম দ্য স্টারের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

আজ শুক্রবার জাকির নায়েকের আইনজীবী আকবরদিন আব্দুল কাদের জানান, গত ১৭ নভেম্বর পেনাং রাজ্যের সাবেক উপমুখ্যমন্ত্রী রামাস্বামী পালানিসামি তাঁর ব্যাংক অ্যাকাউন্টে এই ক্ষতিপূরণের অর্থ পাঠান। এর আগে, পেনাং হাইকোর্ট গত ২ নভেম্বর রামাস্বামী পালানিসামিকে এই ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেন।

নভেম্বরে দেওয়া রায়ে হাইকোর্টের বিচারপতি হায়াতুল আকমল আব্দুল আজিজ রামাস্বামীকে জাকির নায়েকের মানহানি করায় ১০ লাখ রিঙ্গিতের বেশি ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেন। পাশাপাশি তাঁকে জাকির নায়েকের কাছে জনসমক্ষে ক্ষমা চাওয়ার নির্দেশও দেন। 

তবে আজ হাইকোর্টে একই বিচারকের আদালতে ক্ষমা চাওয়ার বিষয়টির ওপর স্টে অর্ডার চেয়ে রামাস্বামীর আবেদন নিয়ে শুনানি হয়। পরে অবশ্য রামাস্বামী আবেদন প্রত্যাহার করে নেন। কী শর্তে তিনি আবেদন প্রত্যাহার করেছেন, তা অবশ্য জানা যাননি। রামাস্বামীর আইনজীবী বিষয়টি নিশ্চিত করেছেন।

রামাস্বামীর আইনজীবী রাজলান হাদরি জুলকিফলি আদালতকে বলেন, মহামান্য আদালত, উভয় পক্ষই একধরনের সমঝোতায় পৌঁছেছেন এবং আমরা উভয় আপত্তিই আদালত থেকে প্রত্যাহার করতে চাই। জাকির নায়েকের আইনজীবী আকবরদিন আব্দুল কাদেরও বিষয়টি নিশ্চিত করেছেন। 

উল্লেখ্য, রামাস্বামী একটি অনলাইন পোর্টালে প্রকাশিত ‘ইজ মালয়েশিয়া হারবারিং অ্যালেজ্ড ফিউজিটিভ জাকির নায়েক?’—শীর্ষক নিবন্ধ লিখেন। সেই নিবন্ধ এবং একই ব্যক্তি ২০১৬, ২০১৭, ২০১৮ ও ২০১৯ সালে জাকির নায়েকের বিরুদ্ধে মানহানিকর বক্তব্য দিয়েছেন অভিযোগে প্রথম মামলা দায়ের করেন জাকির নায়েক। 

ব্র্যাক ইউনিভার্সিটিতে সিলভার জুবিলি গবেষণা সম্মেলন অনুষ্ঠিত
  • ১৫ নভেম্বর ২০২৬
বিইউবিটিতে অনুষ্ঠিত হলো জাতীয় রোবটিকস প্রতিযোগিতা ‘ফাস্টরোব…
  • ১৫ নভেম্বর ২০২৬
সস্ত্রীক বরখাস্ত হলেন সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা
  • ১৫ নভেম্বর ২০২৬
উপাচার্যের আপত্তির মধ্যেই চুয়েটে ৫৫ দিন পর পরীক্ষা শুরু
  • ১৫ নভেম্বর ২০২৬
এআইইউবির সঙ্গে ইন্দোনেশিয়ার টেলকম ইউনিভার্সিটির সমঝোতা স্মা…
  • ১৫ নভেম্বর ২০২৬
আইইউবিএটিতে বিশ্ব টেকসই দিবস পালিত
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950