৮ জিম্মির বিনিময়ে মুক্তি পেল ৩০ ফিলিস্তিনি

০১ ডিসেম্বর ২০২৩, ০৮:২০ AM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ০১:০২ PM
ইসরায়েলি কারাগার থেকে মুক্তি পেয়ে মাকে জড়িয়ে ধরেন এক ফিলিস্তিনি

ইসরায়েলি কারাগার থেকে মুক্তি পেয়ে মাকে জড়িয়ে ধরেন এক ফিলিস্তিনি © সংগৃহীত

যুদ্ধবিরতির সপ্তম দিন আরও ৩০ ফিলিস্তিনিকে কারাগার থেকে মুক্তি দিয়েছে দখলদার ইসরায়েল। এর বিনিময়ে ৮ জন ইসরায়েলিকে মুক্তি দিতে হয়েছে হামাসকে। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) রাতে তাদের মুক্তি দেওয়া হয় বলে জানিয়েছে আর্ন্তজাতিক গণমাধ্যম আল জাজিরা।

এদিকে সর্বশেষ এই কারামুক্তির পর যুদ্ধবিরতি চুক্তির অধীনে ইসরায়েল থেকে মুক্তিপ্রাপ্ত ফিলিস্তিনি বন্দিদের সংখ্যা পৌঁছেছে ২৪০ জনে। এছাড়া হামাস ও গাজার অন্যান্য প্রতিরোধ গোষ্ঠীগুলো এই চুক্তির অধীনে ৭৮ জন ইসরায়েলিকে এবং যুদ্ধবিরতি কাঠামোর বাইরে থাকা অন্যান্য জাতীয়তার আরও প্রায় ৩০ জন বন্দিকে মুক্তি দিয়েছে।

এএফপি বলছে, উভয়পক্ষ থেকে মুক্তিপ্রাপ্ত বন্দিদের তাদের বন্ধু ও পরিবারের সদস্যরা স্বাগত জানিয়েছেন। তবে ইসরায়েলের ওফার কারাগারের বাইরে ফিলিস্তিনি ও ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর মধ্যে বেশ কয়েক রাত ধরে সংঘর্ষ হয়েছে।

ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট জানিয়েছে, কারাগারের বাইরে রাতের আঁধারে চালানো তাজা গুলিতে পাঁচজন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।

এর আগে গতকাল ১৬ বন্দির বিনিময়ে ৩০ ফিলিস্তিনিকে মুক্তি দেয় ইসরায়েল।

স্পারসো পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
  • ২৮ জুন ২০২৬
হাসপাতাল চালুর দাবিতে একাডেমিক ভবনে তালা ঝুলিয়ে শিক্ষার্থীদ…
  • ২৮ জুন ২০২৬
চিকিৎসা ব্যয় নিয়ে তৈরি হওয়া বিতর্কের ব্যাখ্যা দিলেন সাবেক উ…
  • ২৮ জুন ২০২৬
গুলশানে ফ্ল্যাট জালিয়াতি: টিউলিপের মামলায় চার্জগঠন শুনানি ১…
  • ২৮ জুন ২০২৬
অবসর ভাতা ৬ মাসের মধ্যে পাওয়া নিয়ে প্রশ্নের জবাবে যা বললেন …
  • ২৮ জুন ২০২৬
চাঁদাবাজি ও হয়রানির অভিযোগে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন
  • ২৮ জুন ২০২৬