সৌদি আরবের সঙ্গে সামরিক সম্পর্ক বাড়াতে প্রস্তুত ইরান: জেনারেল বাকেরি

৩০ নভেম্বর ২০২৩, ০৯:৫১ PM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ০১:০২ PM
সৌদি আরবের প্রতিরক্ষামন্ত্রী খালিদ বিন সালমান

সৌদি আরবের প্রতিরক্ষামন্ত্রী খালিদ বিন সালমান © সংগৃহীত

ইসলামি প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল মোহাম্মাদ বাকেরি বলেছেন, তারা সৌদি আরবের সঙ্গে সামরিক সম্পর্ক ও সহযোগিতা বাড়াতে প্রস্তুত আছেন।

সৌদি আরবের প্রতিরক্ষামন্ত্রী খালিদ বিন সালমানের সঙ্গে ফোনালাপে তিনি এ কথা বলেছেন। এ সময় তিনি দুই দেশের মধ্যে সম্পর্কের উন্নয়নে ভূমিকা এবং ইসলামি সহযোগিতা সংস্থা ওআইসি'র জরুরি বৈঠক আয়োজনের জন্য রিয়াদের প্রশংসা করেন।

ইরানি কমান্ডার বলেন, দুই দেশের সশস্ত্র বাহিনীর মধ্যে সম্পর্ক ও সহযোগিতা জোরদারের সুযোগ রয়েছে এবং এ ক্ষেত্রে ইরান প্রস্তুত রয়েছে।

ফোনালাপে সৌদি প্রতিরক্ষামন্ত্রীও দুই দেশের মধ্যে সামরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আশা প্রকাশ করেন এবং ইরানের প্রস্তুতিকে স্বাগত জানান। দুই সামরিক ব্যক্তিত্বই দ্বিপক্ষীয় স্বার্থের পাশাপাশি মুসলিম বিশ্বের নানা গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে মতবিনিময় করেছেন।

বিএনপির আরও দুই কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ
  • ১৫ নভেম্বর ২০২৬
ব্র্যাক ইউনিভার্সিটিতে সিলভার জুবিলি গবেষণা সম্মেলন অনুষ্ঠিত
  • ১৫ নভেম্বর ২০২৬
বিইউবিটিতে অনুষ্ঠিত হলো জাতীয় রোবটিকস প্রতিযোগিতা ‘ফাস্টরোব…
  • ১৫ নভেম্বর ২০২৬
সস্ত্রীক বরখাস্ত হলেন সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা
  • ১৫ নভেম্বর ২০২৬
উপাচার্যের আপত্তির মধ্যেই চুয়েটে ৫৫ দিন পর পরীক্ষা শুরু
  • ১৫ নভেম্বর ২০২৬
এআইইউবির সঙ্গে ইন্দোনেশিয়ার টেলকম ইউনিভার্সিটির সমঝোতা স্মা…
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950