প্রথমবারের মতো বিশ্বকাপে জায়গা করে উগান্ডার ইতিহাস

৩০ নভেম্বর ২০২৩, ০৪:৫৪ PM , আপডেট: ১৩ আগস্ট ২০২৫, ০৩:৫৯ PM

© সংগৃহীত

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪-এ খেলা নিশ্চিত করল উগান্ডা। প্রথমবার বিশ্বকাপ খেলবে আফ্রিকার দেশটি। তবে বাদ পড়েছে জিম্বাবুয়ে। আর বিশ্বকাপ খেলা হচ্ছে না তাদের।

আফ্রিকা অঞ্চলের বাছাইপর্ব থেকে সেরা দুই দল হিসেবে উগান্ডার সঙ্গে বিশ্বকাপ খেলবে নামিবিয়া।

এই অঞ্চলের বাছাইপর্ব থেকে বাদ পড়েছে কেনিয়াও। বিশ্বকাপে টিকিট নিশ্চিতের পথে উগান্ডার সামনে বড় বাঁধা ছিল কেনিয়া। গতকাল ২০০৩ বিশ্বকাপের সেমিফাইনালিস্টদের বিপক্ষে ৩৩ রানের জয়ে বিশ্বকাপে এক পা দিয়ে রেখেছিল উগান্ডা। তবু শেষ ম্যাচের প্রতিপক্ষ রুয়ান্ডার বিপক্ষে জিতেই বিশ্বকাপে যাচ্ছে তারা।

আজ রুয়ান্ডাকে ৬৫ রানে আটকে দিয়ে সেই লক্ষ্য ৯ উইকেট হাতে রেখে পোঁছে গেছে উগান্ডা।আর তাতে ওয়ানডে বিশ্বকাপের পর টি-টোয়েন্টি বিশ্বকাপেও খেলা হচ্ছে না জিম্বাবুয়ের।

স্পারসো পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
  • ২৮ জুন ২০২৬
হাসপাতাল চালুর দাবিতে একাডেমিক ভবনে তালা ঝুলিয়ে শিক্ষার্থীদ…
  • ২৮ জুন ২০২৬
চিকিৎসা ব্যয় নিয়ে তৈরি হওয়া বিতর্কের ব্যাখ্যা দিলেন সাবেক উ…
  • ২৮ জুন ২০২৬
গুলশানে ফ্ল্যাট জালিয়াতি: টিউলিপের মামলায় চার্জগঠন শুনানি ১…
  • ২৮ জুন ২০২৬
অবসর ভাতা ৬ মাসের মধ্যে পাওয়া নিয়ে প্রশ্নের জবাবে যা বললেন …
  • ২৮ জুন ২০২৬
চাঁদাবাজি ও হয়রানির অভিযোগে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন
  • ২৮ জুন ২০২৬