সন্তানসহ বন্দি অবস্থায় হামাসের আচরণে মুগ্ধ ইসরায়েলি নারী

ধন্যবাদ জানিয়ে লিখলেন চিঠি
২৮ নভেম্বর ২০২৩, ১২:৩৫ PM , আপডেট: ১৩ আগস্ট ২০২৫, ০৪:০৮ PM
সন্তানসহ ড্যানিয়েল অ্যালোনি ও তার লেখা চিঠি

সন্তানসহ ড্যানিয়েল অ্যালোনি ও তার লেখা চিঠি © সংগৃহীত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় সেখানকার স্বাধীনতাকামী সংগঠন হামাসের সামরিক বাহিনী আল-কাসাম ব্রিগেডের হাতে সন্তানসহ বন্দি থাকা একজন ইসরায়েলি নারী তার প্রতি সদয় ও মানবিক আচরণ করার জন্য হামাস যোদ্ধাদেরকে ধন্যবাদ জানিয়েছেন। প্যালেস্টাইন ক্রনিকলের এক প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়েছে।

প্রতিবেদনে বল হয়, ড্যানিয়েল অ্যালোনি নামের ওই ইসরায়েলি নারীকে তার ছয় বছর বয়সি মেয়ে এমিলিয়ার সঙ্গে গাজায় আটক রাখা হয়েছিল। অ্যালোনি ও তার মেয়ে গত শুক্রবার গাজায় যুদ্ধবিরতির প্রথম দিনেই মুক্তি পান।অ্যালোনি বন্দি থাকা অবস্থায় হিব্রু ভাষায় চিঠি লিখে হামাসের প্রতি কৃতজ্ঞতা জানান বলে ফিলিস্তিনি গণমাধ্যমগুলো খবর দিয়েছে।

চিঠিতে তিনি লিখেছেন, হামাসের সামরিক বাহিনী ইজ্জাদিন আল-কাসাম ব্রিগেডের যোদ্ধারা তাদের সঙ্গে অত্যন্ত সদয় আচরণ করেছেন।

অ্যালোনি ছাড়া আরও যেসব ইসরায়েলি বন্দি হামাসের কাছ থেকে মুক্তি পেয়েছেন তারাও গাজায় বন্দি থাকা অবস্থায় সদ্ব্যবহার পাওয়ার কথা জানিয়েছেন। 

তারা বলেছেন, তাদেরকে গাজায় অতিথির মতো সেবা দেওয়া হয়েছে। এছাড়া, হামাসের হাত থেকে মুক্তি পাওয়ার সময় ইসরায়েলি বন্দিদেরকে হাসিমুখে হামাস যোদ্ধাদের কাছ থেকে বিদায় নিতে দেখা গেছে।  

অ্যালোনি হামাসকে ধন্যবাদ জানিয়ে চিঠিটি বন্দি অবস্থায় লিখলেও মুক্তি পাওয়ার পর তিনি এর উল্টোটা প্রমাণিত হয় এমন কোনও বক্তব্য দেননি।

তিনি আল-কাসাম যোদ্ধাদেরকে অন্তরের অন্তঃস্তল থেকে ধন্যবাদ জানিয়ে লিখেছেন, “আপনারা আমার মেয়ে এমিলিয়ার সঙ্গে অসাধারণ মানবিক আচরণ করেছেন। আপনারা তাকে আপনাদের নিজেদের মেয়ের মতো করে ভালোবেসেছেন।”

তিনি আরও লিখেছেন, তার ও তার মেয়ের সঙ্গে হামাস যোদ্ধারা যে সদয় আচরণ করেছেন তাতে তিনি গাজায় নিজেকে একজন রানি হিসেবে অনুভব করেছেন এবং তার কাছে মনে হয়েছে তিনি সবার মধ্যমণি হয়ে উঠেছেন।

অ্যালোনি লিখেন, “আমি চিরকাল আপনাদের প্রতি কৃতজ্ঞ থাকবো। আমি আপনার সদয় আচরণের কথা মনে রাখব, গাজা যে মারাত্মক ক্ষতির সম্মুখীন হয়েছে তা সত্বেও আপনারা আমাদের সাথে ভালো ব্যবহার করেছেন।’’

“আমি চাই আপনারার আমার ভালো বন্ধু হয়ে থাকবেন।” শেষে হামাস যোদ্ধাদের ধন্যবাদ জানিয়ে তার লেখা শেষ করেন।

সংসদে নিরাপত্তার আকুতি জানালেন এমপি হান্নান মাসউদ
  • ২০ এপ্রিল ২০২৬
আবাসন সমস্যা সমাধানের দাবিতে রেজিস্ট্রার ভবন ঘেরাও করল ডাকসু
  • ২০ এপ্রিল ২০২৬
৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল জাপান
  • ২০ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠানপ্রধান নিয়োগের ওএমআর মূল্যায়ন করছে বুয়েট, ফল বুধব…
  • ২০ এপ্রিল ২০২৬
বাবার পথ অনুসরণে বিএনপির এমপি মনোনয়ন পেলেন জহরত আদিব
  • ২০ এপ্রিল ২০২৬
মিয়ানমারে পাচারকালে সিমেন্টবোঝাই বোটসহ আটক ১১
  • ২০ এপ্রিল ২০২৬