ঘটনাস্থল ভারতের কেরালা

বিশ্ববিদ্যালয়ের কনসার্টে পদদলিত হয়ে ৪ শিক্ষার্থীর মৃত্যু

২৫ নভেম্বর ২০২৩, ০৯:৫৯ PM , আপডেট: ১৩ আগস্ট ২০২৫, ০৪:৪০ PM

© সংগৃহীত

ভারতের কেরালায় বিশ্ববিদ্যালয়ের আয়োজিত কনসার্টে পদদলিত হয়ে চার শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শনিবার (২৫ নভেম্বর) কোচিন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুসাট) প্রযুক্তি মেলা ও কনসার্টের আয়োজন করা হয়। সেখানেই এমন মর্মান্তিক ঘটনা ঘটেছে।

কেরালার স্বাস্থ্যমন্ত্রী ভিনা জর্জ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, ‘কালামাসারি মেডিকেল কলেজে চারজনকে মৃত অবস্থায় নিয়ে আসা হয়েছে।’

এ ঘটনায় আরও ৪৫ শিক্ষার্থী আহত হয়েছেন। তাদের সবাইকে কালামাসারি মেডিকেল কলেজেই নিয়ে যাওয়া হয়েছে। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।

কেরালার স্থানীয় সংবাদমাধ্যম মাতৃভূমি নিউজ জানিয়েছে, যখন পদদলনের ঘটনা ঘটে তখন বিশ্ববিদ্যালয়ের উন্মুক্ত অডিটোরিয়ামে নিকিতা গান্ধী নামের এক শিল্পীর কনসার্ট চলছিল। হঠাৎ করে সেখানে বৃষ্টি শুরু হয়। বৃষ্টি থেকে বাঁচতে অডিটোরিয়ামের ছাদবেষ্টিত অংশে ঢোকার চেষ্টা করেন অনেকে। তখনই সেখানে অনেক শিক্ষার্থী চাপা পড়েন। চাপাচাপি আর ধাক্কাধাক্কিতে দম বন্ধ হয়ে মৃত্যু হয় ওই শিক্ষার্থীদের।

কোচিন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ওই কনসার্টে অংশ নেন আশপাশের কলেজের শিক্ষার্থীরাও। ফলে যারা পদদলিত হয়ে নিহত হয়েছেন তাদের পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা যায়নি।

ট্যাগ: ভারত
স্পারসো পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
  • ২৮ জুন ২০২৬
হাসপাতাল চালুর দাবিতে একাডেমিক ভবনে তালা ঝুলিয়ে শিক্ষার্থীদ…
  • ২৮ জুন ২০২৬
চিকিৎসা ব্যয় নিয়ে তৈরি হওয়া বিতর্কের ব্যাখ্যা দিলেন সাবেক উ…
  • ২৮ জুন ২০২৬
গুলশানে ফ্ল্যাট জালিয়াতি: টিউলিপের মামলায় চার্জগঠন শুনানি ১…
  • ২৮ জুন ২০২৬
অবসর ভাতা ৬ মাসের মধ্যে পাওয়া নিয়ে প্রশ্নের জবাবে যা বললেন …
  • ২৮ জুন ২০২৬
চাঁদাবাজি ও হয়রানির অভিযোগে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন
  • ২৮ জুন ২০২৬