চীনে ভিসা-ফ্রি প্রবেশ সুবিধা পাচ্ছে যে ৬ দেশের নাগরিক

২৫ নভেম্বর ২০২৩, ১১:১৯ AM , আপডেট: ১৩ আগস্ট ২০২৫, ০৪:৪০ PM
ছয়টি দেশের নাগরিক ভিসা ছাড়াই চীনে প্রবেশ করতে পারবে

ছয়টি দেশের নাগরিক ভিসা ছাড়াই চীনে প্রবেশ করতে পারবে © সংগৃহীত

এ বছর ছয়টি দেশের নাগরিক ভিসা ছাড়াই চীনে প্রবেশ করতে পারবে। এ ছয়টি দেশের মধ্যে এশিয়া থেকে রয়েছে শুধুমাত্র মালয়েশিয়া। বাকি দেশগুলো হলো ইউরোপের। এগুলো হল- ফ্রান্স, জার্মানি, ইতালি, নেদারল্যান্ডস ও স্পেন। প্রাথমিকভাবে এ সুবিধা এক বছরের জন্য চালু থাকবে।

শুক্রবার (২৪ নভেম্বর)  ফ্রান্স, জার্মানি, ইতালি, নেদারল্যান্ডস, স্পেন এবং মালয়েশিয়ার নাগরিকরা বিনা ভিসায় চীনে প্রবেশ করতে পারবে বলে জানিয়েছে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়। খবর বিবিসি।

বর্তমানে বেশিরভাগ ভ্রমণকারীদের চীনে প্রবেশের জন্য ভিসার প্রয়োজন পড়ে। যদিও পরীক্ষামূলক ভাবে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে, তবে চীনা কর্তৃপক্ষ বলছে ভবিষ্যতে আরও বেশ কিছু দেশ এ সুযোগ পেতে পারে। পহেলা ডিসেম্বর থেকে ৩০ নভেম্বর ২০২৪ পর্যন্ত, এই দেশগুলোর সাধারণ পাসপোর্টধারীরা ১৫ দিন পর্যন্ত ভিসা ছাড়াই চীনে ব্যবসা বা ভ্রমণ করতে পারবেন।

চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং গণমাধ্যমকে বলেন, "চীনের উন্নয়ন এবং উন্মুক্তকরণ নীতি প্রচারে এ উদ্যোগ নেয়া হল"। 

আরও পড়ুন: বিনা খরচে বাংলাদেশি শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ দিচ্ছে চীন

প্রসঙ্গত, ২০২০ সালের মার্চ মাসে, চীন করোনাভাইরাস মহামারীর পরিপ্রেক্ষিতে কঠোর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছিল। এরপর এ বছর মার্চ মাসেই চীন আবার সব ধরনের ভিসা দেওয়া শুরু করে। কোভিড শুরুর আগে প্রতি বছর প্রায় ১ কোটি বিদেশী দর্শনার্থী চীন ভ্রমণে আসত। তবে তিন বছর ধরে, চীনে ভ্রমণ নিষেধাজ্ঞার কারণে বিদেশীদের ভ্রমণ কিছুটা কমে যায়। 

এতে দেশটির অর্থনীতি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। তবে এবার সেই ক্ষতি পুষিয়ে নিতে নতুন উদ্যোগ নিল দেশটির কর্তৃপক্ষ।

কমিটি বিলুপ্তির পর বহিষ্কার হলেন তিতুমীর ছাত্রদলের সাবেক আহ…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
পুলিশ ভেরিফিকেশনে প্রার্থী বাদের প্রতিবাদে চাকসুর বিক্ষোভ
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
রুয়েট শিক্ষার্থী রাফিদের মরদেহ চুয়াডাঙ্গায়, রাতে জানাজা
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
কর্মকর্তা নিয়োগ দেবে ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি, আ…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
সাংবাদিক পেটানোর পরদিনই তিতুমীর কলেজ ছাত্রদলের কমিটি বিলুপ্ত
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
স্কলারশিপ নিয়ে পড়ুন দক্ষিণ কোরিয়ায়, আবেদন স্নাতকোত্তর-পিএই…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬