ইসরায়েলে হামাসের হামলায় নিহত ২২, আহত ৫ শতাধিক

০৭ অক্টোবর ২০২৩, ০৪:৪৫ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
হামাসের রকেট হামলায় আগুন নেভানো চেষ্টা করছে কর্মীরা

হামাসের রকেট হামলায় আগুন নেভানো চেষ্টা করছে কর্মীরা © সংগৃহীত

ইসরায়েলের অভ্যন্তরে রকেট হামলা চালিয়েছে হামাস। মাত্র ২০ মিনিটে গাজা থেকে ৫ হাজার রকেট হামলা চালানো হয়। এতে ২২ ইসরায়েলি নাগরিকের মৃত্যু হয়েছে। আহত পাঁচশতাধিক। ইসরায়েলের সরকারি দপ্তর থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। পাশাপাশি, ইসরায়েলের ভেতরে হামাসের সশস্ত্র যোদ্ধারা ঢুকে পড়ারও খবর পাওয়া গেছে। খবর বিবিসি

ফিলিস্তিনের মুক্তি আন্দোলনের সশস্ত্র গোষ্ঠী হামাস ইসরায়েলে রকেট হামলার পর জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এতে তিনি বলেন, ‘ইসরায়েলের জনগণ, আমরা যুদ্ধের মধ্যে রয়েছি। এতে আমরা জিতব।’

তিনি আরও বলেন, এ ঘটনায় শত্রুদের এমন মূল্য দিতে হবে যে সম্পর্কে তাদের কোনো ধারণা নেই।

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টও বলেছেন, হামাস ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেছে। সেনারা সব জায়গায় শক্রর বিরুদ্ধে লড়াই করছে।

টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে, জেরুজালেমে বিমান হামলার সাইরেন বেজে উঠেছে। স্থানীয় বাসিন্দারা বিস্ফোরণের শব্দ শুনতে পেয়েছেন। ইসরায়েলি বসতিতে হামাস যোদ্ধারা ঢুকে পড়ায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। 

আল জাজিরার খবরে বলা হয়েছে, হামাস বাহিনী ইসরায়েলের অভ্যন্তরে ঢুকে পড়েছে। তারা ক্রমাগত গুলি চালিয়ে যাচ্ছে। এদিকে হামাসের এ হামলায় নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটি বলছে, হামলা কোনো সমাধান নয়। 

রোনালদো বেঞ্চে বসিয়ে দিল পর্তুগাল, হারাল হলান্ডের নরওয়েকে
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
ববিতে পটুয়াখালী জেলা ছাত্রকল্যাণ সমিতির নবীনবরণ
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুরের ঘটনায় মুক্তিযোদ্ধা প্রজ…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
যুক্তরাজ্যের মার্কিন ঘাঁটির কাছে গ্রেপ্তার ৫, ট্রাম্প বললেন…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ২য় বর্ষ পরীক্ষা শুরু আজ
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
ধর্ষণ মামলার আসামিকে স্বামী হিসেবে পেতে আদালতে নারীর হট্টগো…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬