ইরানে নীতি পুলিশের নির্যাতনে স্কুলছাত্রী কোমায় 

০৪ অক্টোবর ২০২৩, ১০:০১ PM , আপডেট: ১৬ আগস্ট ২০২৫, ০৩:০০ PM
আরমিতা গারাওয়ান্দকে নির্যাতনের অভিযোগ উঠেছে ইরানের নীতি পুলিশের বিরুদ্ধে

আরমিতা গারাওয়ান্দকে নির্যাতনের অভিযোগ উঠেছে ইরানের নীতি পুলিশের বিরুদ্ধে © সংগৃহীত

হিজাব না পরায় ইরানে ১৬ বছর বয়সী এক স্কুলছাত্রীকে নির্যাতনের অভিযোগ উঠেছে ইরানের নীতিপুলিশের বিরুদ্ধে। কুর্দিভিত্তিক মানবাধিকার সংগঠন হেনগাও অর্গানাইজেশন ফর হিউম্যান রাইটস জানিয়েছে, তেহরানের একটি মেট্রো স্টেশনে আরমিতা গারাওয়ান্দকে নীতি পুলিশের নারী কর্মকর্তারা নির্যাতন করেন। বিমান বাহিনীর হাসপাতালে চিকিৎসাধীন ওই স্কুলছাত্রী এখন কোমায় রয়েছেন। 

এই ঘটনাকে গত বছর পুলিশের হেফাজতে মাহসা আমিনির মৃত্যুর সঙ্গে তুলনা করছেন অনেকে। খবর ডয়েচে ভেলের 

সংগঠনটির দেয়া তথ্য অনুযায়ী, রোববার শোহাদা আন্ডারগ্রাউন্ড স্টেশনে ওই কিশোরীকে নির্যাতন করে নীতিপুলিশের সদস্যরা৷ এ সময় সে গুরুতরভাবে আহত হয়। কঠোর নিরাপত্তায় তাকে এখন চিকিৎসা দেয়া হচ্ছে। 

আরও পড়ুন: ড. ইউনূস দুদকে যাচ্ছেন কাল

মারিয়াম লতফি নামে স্থানীয় এক নারী সাংবাদিক গারাওয়ান্দকে দেখতে যেতে চাইলে কর্তৃপক্ষ তাকে সাময়িকভাবে বন্দি করে রাখে বলে জানিয়েছে হেনগাও। তারা আরও জানায়, কুর্দি অধ্যুষিত পশ্চিম ইরানের কেরমানশাহ থেকে আসা গারাওয়ান্দ তেহরানে বসবাস করতো৷  

এর আগে গত বছরের সেপ্টেম্বরে ২২ বছর বয়সি মাহসা আমিনি নীতিপুলিশের হাতে বন্দি অবস্থায় মৃত্যুবরণ করেন৷ যথাযথভাবে হিজাব না পরায় তাকে গ্রেপ্তার করা হয়েছিল। তার মৃত্যুর পর ইরানজুড়ে বিক্ষোভ শুরু হয়৷ সেই বিক্ষোভ বিশ্বের অনেক দেশেই ছড়িয়ে পড়েছিল তখন।

ট্যাগ: পুলিশ
৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল দেখুন এখানে
  • ০৭ এপ্রিল ২০২৬
সুন্দরবনে বনদস্যুদের গুলিতে জেলে আহত
  • ০৭ এপ্রিল ২০২৬
প্রেমিকাকে খুশি করতে এএসপি পরিচয়ে ভুয়া আইডি কার্ড তৈরি করতে…
  • ০৭ এপ্রিল ২০২৬
৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৩৬৩১
  • ০৭ এপ্রিল ২০২৬
২০ নিবন্ধনের পর তিন ব্যাচের জন্য বিশেষ নিয়োগ বিজ্ঞপ্তি
  • ০৭ এপ্রিল ২০২৬
বিসিবির এডহক কমিটির নতুন সভাপতি তামিম ইকবাল
  • ০৭ এপ্রিল ২০২৬
close