পদার্থবিজ্ঞানে নোবেল জয়ীর নাম জানা যাবে আজ

০৩ অক্টোবর ২০২৩, ০৯:৫১ AM , আপডেট: ১৬ আগস্ট ২০২৫, ০৩:৪৮ PM
নোবেল পুরস্কারের পদক

নোবেল পুরস্কারের পদক © ইন্টারনেট

চলতি বছর পদার্থবিজ্ঞানে নোবেল জয়ীর নাম জানা যাবে আজ মঙ্গলবার (৩ অক্টোবর)। সোমবার থেকে এ বছরের নোবেল বিজয়ীদের নাম ঘোষণা শুরু হয়েছে। প্রথম দিন ঘোষণা চিকিৎসাশাস্ত্রের নোবেল জয়ীদের নাম ঘোষণা করা হয়েছে। 

কোভিড-১৯’র বিরুদ্ধে কার্যকর এমআরএনএ টিকার বিকাশে সহায়ক নিউক্লিওসাইড বেস পরিবর্তনের বিষয়ে গুরুত্বপূর্ণ আবিষ্কারের জন্য চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছেন দুই গবেষক। তারা হলেন- গবেষক কাটালিন কারিকো ও ড্রিউ ওয়েইজম্যান। 

সুইডেনের রাজধানী স্টকহোমে সোমবার দুপুরে চিকিৎসায় সর্বোচ্চ পুরস্কার বিজয়ী হিসেবে এ দুই বিজ্ঞানীর নাম ঘোষণা করেছে করোলিনস্কা ইনস্টিটিউটের নোবেল অ্যাসেম্বলি।

আরো পড়ুন: এবার চিকিৎসায় নোবেল পেলেন ২ করোনা টিকা গবেষক

মোট ছয়টি বিভাগে নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। এর মধ্যে শান্তি পুরস্কার ঘোষণা হয় নরওয়ে থেকে। সাহিত্য ও অর্থনীতিসহ অন্য পুরস্কারগুলোর ঘোষণা আসে সুইডেন থেকে। আগামী ৫ অক্টোবর সাহিত্য ও ৬ অক্টোবর শান্তিতে নোবেল বিজয়ীদের নাম জানা যাবে। ৯ অক্টোবর ঘোষণা করা হবে অর্থনীতির নোবেল বিজয়ীর নাম।

সুইডেনের বিজ্ঞানী আলফ্রেড নোবেলের নামে ও তার রেখে যাওয়া অর্থে দেওয়া হয় চিকিৎসা, পদার্থবিদ্যা, রসায়ন, সাহিত্য ও শান্তির নোবেল পুরস্কারগুলো। নোবেল ডিনামাইটের উদ্ভাবক ছিলেন। তার মৃত্যুর পাঁচ বছর পর ১৯০১ সাল পুরস্কারটি দেওয়া শুরু হয়। পরে যুক্ত হয় অর্থনীতি। ১৯৬৮ সাল থেকে এ পুরস্কার দেওয়া শুরু করে কর্তৃপক্ষ।

অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ৫ শ্যালো মেশিন ধ্বংস
  • ০৮ এপ্রিল ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রফেশনাল অনার্স ভর্তি আবেদনের সময় বা…
  • ০৮ এপ্রিল ২০২৬
চ্যাম্পিয়নস লিগে রিয়াল মাদ্রিদকে হারাল বায়ার্ন
  • ০৮ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রের ১৫ শর্তকে ‘অগ্রহণযোগ্য’ বলল ইরান, কী আছে এতে?
  • ০৮ এপ্রিল ২০২৬
উত্তরা ইউনিভার্সিটিতে ১০০ শতাংশ বৃত্তির সুযোগ 
  • ০৮ এপ্রিল ২০২৬
ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’, বায়ুদূষণে দ্বিতীয়
  • ০৮ এপ্রিল ২০২৬
close